পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর শুভ সূচনাপূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা নেতৃত্বে আজ থেকে জেলার সর্বত্র আনুষ্ঠানিকভাবে শুরু হলো "পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬"। সপ্তাহব্যাপী এই…
পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর শুভ সূচনা
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা নেতৃত্বে আজ থেকে জেলার সর্বত্র আনুষ্ঠানিকভাবে শুরু হলো "পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬"। সপ্তাহব্যাপী এই জনসচেতনতামূলক কর্মসূচির সূচনা উপলক্ষে জেলার বিভিন্ন থানা ও ট্রাফিক ইউনিটে একযোগে র্যালি, সচেতনতা অভিযান এবং বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
তমলুকে আয়োজিত জেলা-স্তরের উদ্বোধনী অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা এবং পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসক নীরঞ্জন কুমার উপস্থিত থেকে কর্মসূচির শুভ সূচনা করেন। তাঁদের উপস্থিতিতে তমলুক এসটিজি (STG) ও তমলুক থানার উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব, ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত যাত্রী বহন না করা এবং দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর বিষয়ে জনসচেতনতা গড়ে তোলা হয়। পাশাপাশি ট্যাবলো, মাইকিং ও প্রচার অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে নিরাপদ সড়ক ব্যবস্থার বার্তা পৌঁছে দেওয়া হয়।
একই সঙ্গে হলদিয়া, কাঁথি, দিঘা, রামনগর, কোলাঘাট, চণ্ডীপুর, পানস্কুরা, পাটাশপুর, এগরা-সহ জেলার বিভিন্ন থানা ও ট্রাফিক ইউনিটের উদ্যোগে সচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ, হেলমেট বিতরণ, মোটরসাইকেলে রিফ্লেক্টিভ টেপ সংযোজন, পথসভা এবং ট্রাফিক সচেতনতা প্রচার কর্মসূচি সফলভাবে আয়োজিত হয়। এই কর্মসূচিগুলিতে বিধায়কবৃন্দ, প্রশাসনিক ও পুলিশ আধিকারিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, এনসিসি সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন এবং অসংখ্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধুমাত্র পুলিশের দায়িত্ব নয়—এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।
আসুন, ট্রাফিক আইন মেনে চলি, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করি এবং নিজের পাশাপাশি অন্যের জীবনকেও নিরাপদ রাখি।

No comments