ময়নায় ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভূত চারটি দোকান ঘটনার স্থলে দমকলের একটি ইঞ্জিন
ময়নায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত চারটি দোকান ।গভীর রাতে যখন সবাই বাড়িতে ঘুমোচ্ছিল ঠিক তখন ময়নার অন্নপূর্ণা বাজার এলাকায় দোকানে আগুন লেগে যায় ।ময…
ময়নায় ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মিভূত চারটি দোকান ঘটনার স্থলে দমকলের একটি ইঞ্জিন
ময়নায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মিভূত চারটি দোকান ।গভীর রাতে যখন সবাই বাড়িতে ঘুমোচ্ছিল ঠিক তখন ময়নার অন্নপূর্ণা বাজার এলাকায় দোকানে আগুন লেগে যায় ।ময়না ব্লকের অন্তর্গত পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্নপূর্ণা বাজারে গতকাল রাত্রি প্রায় দুটো নাগাদ দোকানপট্টিতে আগুন লাগে । জানা গিয়েছে দুটি ফল দোকান ,একটি খাওয়ার দোকান এবং একটি ছাতা সারানোর দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায় । আগুন লাগার ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষজন আপ্রাণ চেষ্টা চালায় আগুন নেভানোর ।কিন্তু কোনোভাবেই এই চারটি দোকানকে তারা লেলিহান শিখা থেকে উদ্ধার করতে পারেনি । পাশাপাশি আরও অনেক দোকান ছিল ।এলাকার মানুষদের প্রচেষ্টায় সেই সব দোকানগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় ।ঘটনাস্থলে পৌঁছোয় ময়না থানার পুলিশ। দেরিতে হলেও দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । কিন্তু রাত্রিতে কিভাবে এই আগুন লাগল এখনো তা সঠিক ভাবে জানা যায়নি । এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত একাধিক ব্যবসায়ী ।

No comments