ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আসজাদুর রহমান মিঠু সভাপতি, মোঃ আহিদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত
সৈয়দ খায়রুল আলম, নড়াইলঃনড়াইল জেলা সমিতি, ঢাকা'র ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ স…
ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আসজাদুর রহমান মিঠু সভাপতি, মোঃ আহিদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত
সৈয়দ খায়রুল আলম, নড়াইলঃ
নড়াইল জেলা সমিতি, ঢাকা'র ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে আসজাদুর রহমান মিঠু সভাপতি এবং মোঃ আহিদুজ্জামান পিপিএম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
কার্যনির্বাহী পরিষদে অন্যান্য পদে যারা নির্বাচিত তারা হলেন:
সিনিয়র সহ-সভাপতি শিকদার রাশেদ কামাল, সহ-সভাপতি শারমিনা পারভীন, শেখ খায়েরুজজামান, মোঃ শহীদ লতীফ এবং শেখ মোহাম্মাদ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সরদার হীরক রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম, জহিরুল ইসলাম, মল্লিক মোঃ মাহবুবুল ইসলাম এবং মোঃ তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রণব কুমার রায়, সহঃ সাংগঠনিক সম্পাদক শেখ আমিরুল ইসলাম ইকবাল, ফাহাদ হোসন, এস এম মামুনুল হক এবং মোঃ মোস্তাফিজুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহঃ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সবুজ মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ মিরাজ হোসেন, সহঃ দপ্তর সম্পাদক পুরবী আলামীন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোঃ সোহেল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এসকে কায়ছার মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মোতাছিম বিল্লাহ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে রুম্মানা আফরোজ, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহরিয়া সুলতানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ তৌফিকুজ্জামান শামীম, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইরফান আহমেদ, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক শেখ রমজান আলী রকি,
নির্বাহী সদস্য সৈয়দ আরোজ আলী, সৈয়দ জাফরুল হাসান অপু, এড. মোঃ ইমদাদুল হক, সৈয়দ মুস্তাসীর হাফিজ, মোঃ শরীফ হোসেন বাবলু, মোল্লা আশরাফুজ্জামান লাভলু, শেখ সিরাজ উদ্দিন, শরীফ নাসির উদ্দিন, এস. এম. খালিদ হোসেন, মোঃ খায়রুজ্জামান, মোঃ তারিকুল ইসলাম এবং শেখ রবিউল ইসলাম পলাশ নির্বাচিত হন।
রাজধানীর নীলক্ষেতস্থ বৃহত্তর যশোর জেলা সমিতি ভবনে ১৭ জুলাই ২০২৬ তারিখ বিকালে নির্বাচন কমিশন নির্বাচিত নির্বাহীগনের নামের তালিকা ঘোষণা করেন।
নড়াইল জেলা সমিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই এবং প্রার্থীতা প্রত্যাহার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বৈধ প্রার্থীর সংখ্যা একাধিক না হওয়ায় নির্বাচন কমিশন ৪১ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করছেন।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনের প্রতি নড়াইলবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট এ কে আজাদ,নির্বাচন কমিশনার এ্যাডভোকেট এ কে এম গুলজার হোসেন খান,নির্বাচন কমিশনার এ্যাডভোকেট মোঃ ফরিদুল ইসলাম।
সম্মানিত নির্বাচন কমিশনারবৃন্দ তাঁদের নিষ্ঠা, সততা, নিরপেক্ষতা, দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সমগ্র নির্বাচন প্রক্রিয়াকে অত্যন্ত সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য করে তুলেছেন।
ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনের কমিশনার সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির আজীবন সদস্য, পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম।
No comments