Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যুৎপৃষ্টি হয়ে একই পরিবারের মৃত তিন

বিদ্যুৎপৃষ্টি হয়ে একই পরিবারের মৃত তিনভবানীপুর থানার অন্তর্গত কুমারপুর গ্রামে আবাস যোজনা বাড়ি পেয়েছিলেন সিরাজ মল্লিক ।  গত কয়েকদিন আগেই ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছিল। বাড়ি প্লাস্টার করার জন্য বিদ্যুতের লাইন করেছিলেন কিন্…

 



বিদ্যুৎপৃষ্টি হয়ে একই পরিবারের মৃত তিন

ভবানীপুর থানার অন্তর্গত কুমারপুর গ্রামে আবাস যোজনা বাড়ি পেয়েছিলেন সিরাজ মল্লিক ।  গত কয়েকদিন আগেই ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছিল। বাড়ি প্লাস্টার করার জন্য বিদ্যুতের লাইন করেছিলেন কিন্তু ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা। সূত্রে জানা যায় শর্ট সার্কিটে প্রথম বিদ্যুৎপৃষ্ট হন সিরাজ আলী বয়স ৪৫ তাকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী বিদ্যুৎপৃষ্ট হয় আলেয়া বিবি বয়স ৪২ বাবা মাকে বাঁচাতে গিয়ে ছেলেও আটকে পড়ে আনাস আলি মল্লিক বয়স ১২। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হলদিয়া পঞ্চায়েত সমিতির সদস্য চন্দন কুমার সামন্ত বিশিষ্ট সমাজসেবী শ্যামল উচ্ছ্বাসিনী প্রমূখ। চন্দন বাবু জানান সন্ধ্যা ৭ টা নাগাদ এই ঘটনা ঘটেছে। একই পরিবারের তিনজন মারা গেলেন। শোকাহত পরিবার আমরা সমবেদনা জানাই এই ঘটনা সত্যি মর্মান্তিক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহিষাদল বিধানসভার বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা। ঘটনা স্থলে পৌঁছেছেন ভবানীপুর থানার পুলিশ। ময়না তদন্তের জন্য তিন জনের মৃতদেহ আনা হয়েছে হলদিয়া মহকুমা হাসপাতালে। এই ঘটনায় তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।

No comments