হলদিয়ায় তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা
শিল্পশহরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হল আরও এক তৃণমূল নেতা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তৃণমূল নেতা বিকাশ সিং হলদিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে এক ব্যক্তির…
হলদিয়ায় তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা
শিল্পশহরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হল আরও এক তৃণমূল নেতা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তৃণমূল নেতা বিকাশ সিং হলদিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে এক ব্যক্তির থেকে জোর করে টাকা তোলার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে হলদিয়া থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

No comments