শ্রীলেখার নামে অভিযোগ হলদিয়া থানায় নিট কাণ্ডের প্রতিবাদে কলকাতায় আয়োজিত মিছিলে প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের ঘটনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থানায়। সোমবার রাতে ত…
শ্রীলেখার নামে অভিযোগ হলদিয়া থানায়
নিট কাণ্ডের প্রতিবাদে কলকাতায় আয়োজিত মিছিলে প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের ঘটনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থানায়। সোমবার রাতে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে হলদিয়া থানায় অভিনেত্রীর বিরুদ্ধে নতুন করে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। উপস্থিত ছিলেন বিজেপি কার্যকর্তা শুভদ্বীপ সুকুল, মানিক গিরি, মৃণ্ময় মণ্ডল প্রমুখ। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় সবরকম আইনানুগ পদক্ষেপ করা হবে।

No comments