কিংবদন্তী সুরকার ও শিল্পী কমল দাশগুপ্ত এর জন্মদিন উদযাপন উপলক্ষে সংস্কৃতি সন্ধ্যাসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : ডাঃ নরম্যান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে কিংবদন্তি সুরকার ও শিল্পী কমল দাশগুপ্ত এর ১১৫ তম জন্মদিন উদযাপন উপল…
কিংবদন্তী সুরকার ও শিল্পী কমল দাশগুপ্ত এর জন্মদিন উদযাপন উপলক্ষে সংস্কৃতি সন্ধ্যা
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : ডাঃ নরম্যান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে কিংবদন্তি সুরকার ও শিল্পী কমল দাশগুপ্ত এর ১১৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আজ মেচেদাস্থিত ট্রাস্ট সেমিনার হলে একটি সংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এলাকার সংস্কৃতিমনস্ক গুণীজন এই অনুষ্ঠানে যোগ দেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী বর্ষীয়ান গণেন রায়,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রমেশ চন্দ্র বেরা,অধ্যাপিকা অনুরূপা দাস, বিশিষ্ট সমাজসেবী সতীশ প্রসাদ বেরা, শিল্পী ডাঃ ভবানী শংকর দাস, ডাঃ নাসরিন আলী,ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া প্রমূখ। সভায় শিক্ষক প্রতাপ চন্দ্র লাল,বিশিষ্ট শিল্পী ও আবহাওয়াবিদ অশোক হাজরা, সংস্কৃতিপ্রেমী অসীম গিরি গোস্বামী, শিল্পী সুদীপা বেরা মাইতি, সভাপতি গনেন রায় তাদের আলোচনায় শিল্পী কমল দাশগুপ্তের কর্মময় জীবন, অসাধারণ সুরসৃষ্টি, সংবেদনশীল সংগীতসৃষ্টি ও অসামান্য প্রতিভা এবং বৈচিত্র্যপূর্ণ জীবন সংগ্রাম, শিল্পী সুরকার সৃষ্টির বর্ণনা তুলে ধরেন। বর্তমান দিনে এমন সুরসাধনা ও মানবপ্রেমী সুরকার সংগীতকার শিল্পীর বড়ই অভাব, সে অভাব বর্তমান প্রজন্মকেই পূরণ করতে হবে- এমন প্রতিজ্ঞার মধ্য দিয়েই কমল দাশগুপ্তকে শ্রদ্ধা জানানো যায় এই বার্তাটি ছড়িয়ে দেওয়ার জন্য অনুষ্ঠানের সভাপতি সহ বক্তারা আবেদন জানান। কমল দাশগুপ্তের সুরে নজরুলগীতি, তাঁর নিজস্ব রচিত ও সুরারোপিত সংগীত অনুষ্ঠানে পরিবেশিত হয়। পরিবেশন করেন শিল্পী সৌমী রায়,ডাক্তার ভবানী শঙ্কর দাস, মলিনা জানা সহ অন্যান্য শিল্পীবৃন্দ। মনমুগ্ধকর একটি রুচিশীল সংস্কৃতি সন্ধ্যায় অংশগ্রহণের জন্য ডাঃ বিশ্বনাথ পড়িয়া সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

No comments