পাঁশকুড়ায় নৃশংসভাবে মহিলা খুনের প্রতিবাদে মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে থানায় ডেপুটেশনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরের বাসিন্দা মনিকা দাস পরশু রাতে নিজের বাড়িতে নৃশংসভাবে যৌন নির্যাতন শিকারের প…
পাঁশকুড়ায় নৃশংসভাবে মহিলা খুনের প্রতিবাদে মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে থানায় ডেপুটেশন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরের বাসিন্দা মনিকা দাস পরশু রাতে নিজের বাড়িতে নৃশংসভাবে যৌন নির্যাতন শিকারের পরিপ্রেক্ষিতে খুনের প্রতিবাদে আজ অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পাঁশকুড়া শাখার পক্ষ থেকে চার দফা দাবীতে পাঁশকুড়া থানার আই.সি.'র নিকট স্মারকলিপি প্রদান করা হয়। ওই কর্মসূচীতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভানেত্রী সিক্তা মাজী,জেলার সম্পাদকমন্ডলীর সদস্যা প্রতিমা অধিকারী,পাঁশকুড়া ব্লকের যুগ্ম সম্পাদিকা সন্ধ্যা সামন্ত ও সুপর্ণা মাইতি,ব্লক সভানেত্রী নমিতা জানা প্রমূখ।
নেতৃবৃন্দের অভিযোগ, গত ২৬ শে জুলাই রাত্রিতে জয়কৃষ্ণপুরের বাসিন্দা মনিকা দাস তাঁর নিজের বাড়িতে নৃশংসভাবে যৌন নির্যাতন শিকারের পরিপ্রেক্ষিতে খুন হয়। এই ঘটনায় পাঁশকুড়াবাসী রীতিমত স্তম্ভিত ও মর্মাহত। এর আগেও পাঁশকুড়াতে নারী নির্যাতনের অনেক ঘটনা ঘটেছে। এমনকি আড়াই বছরের শিশুও পর্যন্ত ধর্ষিতা হয়েছে। কয়েক মাস আগে ৩০ বছরের গৃহবধূ নিজের বাড়িতে ১৪ বছরের দুই নাবালক ছেলের দ্বারা ধর্ষিতা হয়েছেন। পাঁশকুড়া থানা এলাকায় ক্রমাগত নারী-শিশুর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কর্মক্ষেত্র,রাস্তাঘাট এমনকি নিজের বাড়িতেও নারী নিরাপত্তা আবারও প্রশ্নচিহ্নের মুখে। বছরের পর বছর এই সমস্ত ঘৃণ্য কাজে যুক্ত অপরাধীরা বেশিরভাগ শাস্তি পাচ্ছে না। ফলে নারী নির্যাতন,ধর্ষণের ঘটনা বন্ধ হওয়ার পরিবর্তে দুষ্কৃতীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। পাঁশকুড়া থানা এলাকায়ও এই ঘটনা উত্তরোত্তর বেড়ে চলেছে।

No comments