Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সামসাবাদ গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি

নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সামসাবাদ গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি।
দীর্ঘদিন থেকে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। পালা বদলের সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম এক নম্বর ব্…

 


নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সামসাবাদ গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি।


দীর্ঘদিন থেকে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। 

পালা বদলের সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের এই সামসাবাদ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের টিকিটে জয়ী প্রধান শেখ আব্দুল মান্নান তিনি পদত্যাগ করেন। 

প্রধান হীন হয়ে পড়ে সামসাবাদ গ্রাম পঞ্চায়েত। 

এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৮। তৃণমূল কংগ্রেস ১৩টি আসনে জয়লাভ করেছিল, বিজেপি পাঁচটি আসনে জয়লাভ করেছিল।

 আজ পঞ্চায়েতে জয়ী সদস্যদের সমর্থনে বিজেপি টিকিটের জয়ী পঞ্চায়েত সদস্য প্রদীপ পট্টনায়ক তিনি প্রধান হিসেবে নির্বাচিত হন। 

বিভিন্ন পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সামসাবাদ গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। 

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্ব জানান আজ থেকে নন্দীগ্রামের সামসাবাদ গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজ চলবে।

No comments