পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দাদের যোগাযোগ সুদৃঢ় করতে পল্টুন জেটির ভার্চুয়াল উদ্বোধন করেন- মন্ত্রী অর্জুনকুকড়াহাটি জেটিঘাটে ফিতা কেটে ফলক উন্মোচন করলেন বিধায়কের প্রতিনিধি হিসেবে মেঘা পাড়ুইহুগলি নদীর দুই ত…
পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দাদের যোগাযোগ সুদৃঢ় করতে পল্টুন জেটির ভার্চুয়াল উদ্বোধন করেন- মন্ত্রী অর্জুন
কুকড়াহাটি জেটিঘাটে ফিতা কেটে ফলক উন্মোচন করলেন বিধায়কের প্রতিনিধি হিসেবে মেঘা পাড়ুই
হুগলি নদীর দুই তীরে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থার সুদৃঢ় করতে গ্যাং হয়ে সহ পল্টুন জেঠির উদ্বোধন হল হলদিয়ার কুকড়াহাটিতে।
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে কলিকাতা খুব কম সময়ের মধ্যে ফেরি সার্ভিস কুকড়াহাটি রায়চক এছাড়া কুকড়াহাটি ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস হয়ে থাকে কুকড়াহাটি রায়চক ফেরী সার্ভিস হলদিয়া উন্নয়ন পর্ষদ কর্তৃক পরিচালিত। বিগত বাম আমল থেকেই কুকড়াহাটি রায়চক রো রো ভেসেল চালু করার উদ্যোগ নিয়েছিলেন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সরকারে এসে তার বাস্তবায়িত রূপ দেয়। অনেকদিন আগেই এই ফেরিঘাট সম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে। অষ্টাদশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস শাসক দল থেকে বিদায় নিয়েছে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি যার মুখ্যমন্ত্রী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ভুমিপুত্র শুভেন্দু অধিকারী। গত ৯ই মে পঁচিশে বৈশাখ শনিবার মন্ত্রিসভার গঠনের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন উন্নয়নের প্রকল্প বাস্তবায়িত করছেন। কুকড়াহাটি ফেরিঘাট নতুনভাবে সেজে উঠেছে। আজ ১১ ই জুলাই শুক্রবার কলিকাতার মেটিয়াবুরুজ থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। প্রায় সাত কোটি টাকা ব্যয় কুকড়াহাটিতে গ্যাং ওয়ে সহ এই পল্টুন জেটি নির্মাণ করা হয়েছে। ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের প্রতিনিধি কুশল জানা হলদিয়ার উপ মহকুমার শাসক কৌশিক মজুমদার সুতাহাটা থানার ওসি সেক আসাদুল বিধায়ক প্রদীপ কুমার বিজলী'র প্রতিনিধি মেঘা পাড়ুই প্রমূখ। বর্তমানে ভেসেল বা লঞ্চ যা চলে আগামী দিনে যাত্রীদের সুবিধার্থে ভেসেল সংখ্যা বাড়ানো হবে বলে জানান ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকগন।
No comments