Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরের আশাকর্মীদের জেলা শাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন

পূর্ব মেদিনীপুরের আশাকর্মীদের জেলা শাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে আজ জেলা শাসক ও তমলুক স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্…

 




পূর্ব মেদিনীপুরের আশাকর্মীদের জেলা শাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন 

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে আজ জেলা শাসক ও তমলুক স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট অতিরিক্ত কাজের বোঝা চাপানোর প্রতিবাদে ডেপুটেশন দেন। প্রবল বর্ষা উপেক্ষা করে প্রায় ২ শতাধিক আশাকর্মী কর্মসূচিতে অংশ নেন। পরে ৮ জনের এক প্রতিনিধিদল জেলা শাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে স্মারকলিপি তুলে দেন। জেলার যুগ্ম সম্পাদিকা মানসী দাস বলেন"দীর্ঘদিন ধরে আন্দোলন করার ফলে নতুন সরকার আশাকর্মীদের কিছুটা ভাতাবৃদ্ধি করেছেন। তাতে আমরা প্রতিটি কর্মী খুশি। কিন্তু স্বাস্থ্য দপ্তরের বহির্ভূত কাজ যেভাবে আমাদের উপর চাপানো হচ্ছে তাতে প্রতিটি কর্মী খুবই অস্বস্তির মধ্যে রয়েছি।" জেলার যুগ্ম সম্পাদিকা ইতি মাইতি বলেন "বর্তমানে অন্নপূর্ণা যোজনার কাজ শেষ হওয়ার আগেই আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এবং ফিলাপ করিয়ে বাড়ি থেকে সংগ্রহ করা, পোর্টালে এন্ট্রি করা, ই কে ওয়াই সি করা, বিভিন্ন মিটিংয়ে যাওয়া, ট্রেনিং দেওয়া ইত্যাদি কাজ আমাদের করতে হচ্ছে। এই কাজ করতে গিয়ে আমাদের জেলার অনেক কর্মীরা অসুস্থ হয়ে যাচ্ছেন। রাজ্য সভানেত্রী কৃষ্ণা প্রধান বলেন, "সরকার যদি সহানুভূতির সাথে আমাদের সমস্যার কথা বিবেচনা করে ই কে ওয়াই সি কাজ থেকে অব্যাহতি দেন তাহলে ভালো, তা না হলে আমরা রাজ্যজুড়ে  বৃহত্তর আন্দোলনে যাব। আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করা হবে ঊর্ধ্বতন  কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্য সভানেত্রী কৃষ্ণা প্রধান,জেলা সভানেত্রী শ্রাবন্তী মন্ডল,জেলার যুগ্ম সম্পাদিকা মানসী দাস ও ইতি মাইতি,অফিস সম্পাদিকা সুদেষ্ণা দাস প্রমূখ।



No comments