ক্ষেত্রহাটের অকেজো আইসোলেটর পরিবর্তন
অবশেষে আজ কোলাঘাট কাস্টমার কেয়ার সেন্টারের অন্তর্গত পুলসিটা গ্রাম পঞ্চায়েত এলাকার ক্ষেত্রহাটের অকেজো আইসোলেটর পরিবর্তন করা হল। প্রায় দু বছরেরও বেশি সময় ধরে ওই আইসোলেটারটি খারাপ ছিল। ফলস্বরূ…
ক্ষেত্রহাটের অকেজো আইসোলেটর পরিবর্তন
অবশেষে আজ কোলাঘাট কাস্টমার কেয়ার সেন্টারের অন্তর্গত পুলসিটা গ্রাম পঞ্চায়েত এলাকার ক্ষেত্রহাটের অকেজো আইসোলেটর পরিবর্তন করা হল। প্রায় দু বছরেরও বেশি সময় ধরে ওই আইসোলেটারটি খারাপ ছিল। ফলস্বরূপ আইসোলেটরে পাথর চাপিয়ে কোনো রকমে বিদ্যুৎ পরিষেবা চলছিল। কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় বা ঝোড়ো হাওয়ার কারণে ওই পাথর নড়ে গেলেই রামচন্দ্রপুর-ধর্মবেড়-ক্ষেত্রহাট-কুলিয়া-মানুয়া প্রভৃতি গ্রামে লোডশেডিং হোত। বিষয়টি নিয়ে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশের পূর্ব মেদিনীপুর জেলা অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক তমলুকের ডিভিশনাল ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করেন। পরে গত ৮ই জুলাই পরশুদিন নারায়নবাবু ডিভিশনাল ম্যানেজার প্রকাশ জানার সাথে দেখাও করেন। সেই পরিপ্রেক্ষিতে আজ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে ওই অকেজো আইসোলেটার পরিবর্তন করা হয়।

No comments