Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির বর্ণাঢ্য শোভাযাত্রা

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে  বিজেপির বর্ণাঢ্য শোভাযাত্রাডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আয়োজন করা হয় একাধিক কর্মসূচি।অনুষ্ঠানের সূচনায় কাঁথির রা…

 




ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে  বিজেপির বর্ণাঢ্য শোভাযাত্রা

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আয়োজন করা হয় একাধিক কর্মসূচি।

অনুষ্ঠানের সূচনায় কাঁথির রাখাল স্কুলের সামনে অবস্থিত ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী, রাজ্যের সেচমন্ত্রী অরূপ কুমার দাস, রামনগরের বিধায়ক ড.চন্দ্রশেখর মণ্ডল, কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায়,সহ  সভাপতি অসীম মিশ্র, কাঁথি পৌরসভার দুই কাউন্সিলর সুশীল দাস, তাপস দলোই , কাকি নগর মন্ডলের সভাপতি রামচন্দ্র পন্ডা, ধীরেন্দ্রনাথ পাত্র, নবীন প্রধান, প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি, মুনমুন দাস,বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব।

এরপর রাখাল স্কুলের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কাঁথি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বিজেপির জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। পথে বিভিন্ন মনীষীর মূর্তিতে মাল্যদান করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকেরা।

শোভাযাত্রায় বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।  দেশাত্মবোধক স্লোগানে মুখরিত হয়ে ওঠে কাঁথি শহর। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও দেশগঠনে তাঁর অবদানের কথা স্মরণ করে নেতৃবৃন্দ তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচিকে ঘিরে কাঁথিতে উৎসবের আবহ তৈরি হয়।

No comments