পটাশপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান: চালু হলো নতুন দুটি সরকারি বাস পরিষেবা
পটাশপুরবাসীর জন্য দীর্ঘদিনের দাবি পূরণ করে অবশেষে চালু হলো নতুন সরকারি বাস পরিষেবা। পটাশপুরের বিধায়ক তপন মাইতির বিশেষ উদ্যোগে ও ঐক্যান্তিক প্রচেষ্টায়…
পটাশপুরবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান: চালু হলো নতুন দুটি সরকারি বাস পরিষেবা
পটাশপুরবাসীর জন্য দীর্ঘদিনের দাবি পূরণ করে অবশেষে চালু হলো নতুন সরকারি বাস পরিষেবা। পটাশপুরের বিধায়ক তপন মাইতির বিশেষ উদ্যোগে ও ঐক্যান্তিক প্রচেষ্টায় এই পরিষেবা সাধারণ মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।
সোমবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বাঙ্গুচক মোড়ে একটি আনুষ্ঠানিক সভার আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই এই নতুন বাস পরিষেবার শুভ সূচনা ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তনু প্রামাণিক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুচ্ছাইত, পটাশপুরের বিধায়ক তপন মাইতি, পটাশপুর-১ নম্বর ব্লকের বিডিও মহম্মদ করিমুল ইসলাম, পটাশপুর-২ নম্বর ব্লকের বিডিও চিরঞ্জিত রায়, পটাশপুর থানার ওসি প্রণব রায়- সহ একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং স্থানীয় নেতৃত্ব। এদিন মোট দুটি সরকারি বাসের যাত্রাপথ শুরু হলো। যার রুটগুলি নিচে দেওয়া হলো:
প্রথম বাস: দীঘা থেকে রওনা দিয়ে এগরা, খাড়াই ও প্রতাপদীঘি হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে।
দ্বিতীয় বাস: এগরা থেকে ছেড়ে পটাশপুর ও মঙ্গলমাড়ো হয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে।
এলাকার বিধায়ক তপন মাইতি জানান, এই বাস পরিষেবা চালু হওয়ার ফলে পটাশপুর, ভগবানপুর-সহ সংলগ্ন অঞ্চলের সাধারণ মানুষ, চাকুরিজীবী এবং পরীক্ষার্থীদের কলকাতা যাতায়াত অনেক বেশি সহজ ও আরামদায়ক হবে।
দীর্ঘদিন পর পটাশপুর থেকে সরাসরি কলকাতার যোগাযোগের এই সুব্যবস্থা হওয়ায় খুশির হাওয়া এলাকায়। উদ্বোধনী সভায় মন্ত্রী শান্তনু প্রামাণিক এবং জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুচ্ছাইত এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে অভিনন্দন জানান। পাশাপাশি, এদিন পটাশপুর-১ নম্বর ব্লকের বিডিও অফিসে এবং মংলামাড়ো বাজারে বাংলার রুপকার ড: শ্যামাপ্রসাদ মুখ্যার্জীর ১২৫ তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করা হয়। পটাশপুর-১ নম্বর ব্লকের বিডিও মহম্মদ করিমুল ইসলাম বলেন, "ভারতবর্ষের ঐক্য, অখণ্ডতা এবং আত্মমর্যাদা রক্ষায় ড: শ্যামাপ্রসাদ মুখ্যোপাধ্যায়ের আত্মবলিদান চিরকাল দেশের প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে।"

No comments