Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ঘাটাল মাস্টার প্ল্যানের উচ্চ পর্যায়ের বৈঠকে মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটিকে না ডাকায় ক্ষোভ

ঘাটাল মাস্টার প্ল্যানের উচ্চ পর্যায়ের বৈঠকে মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটিকে না ডাকায় ক্ষোভ
স্থায়ী বন্যারোধে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সুষ্ঠুভাবে রূপায়ণের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে অবিলম্বে …

 




ঘাটাল মাস্টার প্ল্যানের উচ্চ পর্যায়ের বৈঠকে মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটিকে না ডাকায় ক্ষোভ


স্থায়ী বন্যারোধে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সুষ্ঠুভাবে রূপায়ণের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে অবিলম্বে উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে সেচ দপ্তরের সিডিউল অনুযায়ী শিলাবতী নদীর নিম্নাংশ সংস্কার সহ মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কাজ দ্রুততার সঙ্গে রূপায়ণের দাবীতে ১২ ই জুন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে নবনিযুক্ত সেচমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পেশ করা হয়েছিল। পাশাপাশি আসন্ন বর্ষায় বন্যা ও জলবন্দী পরিস্থিতি মোকাবিলায় ১০ দফা প্রস্তাব অবিলম্বে কার্যকরী করার জন্য ওই স্মারকলিপিতে আমরা মন্ত্রী মহাশয়কে জানিয়েছিলাম।

কিন্তু আমরা লক্ষ্য করলাম, আজ ওই বিষয়ে ঘাটালে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো-যে বৈঠকে আমাদের কমিটিকে ডাকা হয়নি। 

কমিটির যুগ্মসম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক এ বিষয়ে খুব প্রকাশ করে জানান, আমরা খুব শীঘ্রই মন্ত্রীর সাথে দেখা করে ডেপুটেশন দেব। এ ব্যাপারে ওনার সাথে আমরা ফোনে কথা বলেছি। আশা করি উনি আগামী দিনে আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করে মাস্টার প্ল্যান রূপায়ণের কাজে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

No comments