Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাচীন রথের প্রস্তুতি পরিদর্শনে জেলাশাসক

প্রাচীন রথের প্রস্তুতি পরিদর্শনে জেলাশাসক
 মাত্র কয়েকদিন পরেই রথযাত্রা। তার আগে রথের প্রস্তুতি খতিয়ে দেখতে হাজির হলেন জেলাশাসক।  ৬ জুলাই সোমবার পূর্ব মেদিনীপুর জেলার শতাব্দী প্রাচীন মহিষাদলের রথের প্রস্তুতি পরিদর্শন করেন জেলাশাস…

 



প্রাচীন রথের প্রস্তুতি পরিদর্শনে জেলাশাসক


 মাত্র কয়েকদিন পরেই রথযাত্রা। তার আগে রথের প্রস্তুতি খতিয়ে দেখতে হাজির হলেন জেলাশাসক।  ৬ জুলাই সোমবার পূর্ব মেদিনীপুর জেলার শতাব্দী প্রাচীন মহিষাদলের রথের প্রস্তুতি পরিদর্শন করেন জেলাশাসক নিরঞ্জন কুমার সহ জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। এদিন সকালে প্রথমে জেলাশাসক মহিষাদলের রথতলায় রথের স্বাস্থ্যের বিশেষে খোঁজখবর নেন জেলা শাসক। যেখানে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার অংশুমান সাহা, স্থানীয় বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা সহ রথ কমিটির সদস্যরা। রথ কমিটির সদস্যদের থেকে রথের যাবতীয় বিষয়ে খুঁটিনাটি তথ্য নেন জেলাশাসক। এরপর রথ সড়ক ধরে একেবারে গুণ্ডিচাবাড়ি পর্যন্ত হেঁটে যান জেলাশাসক। সেখানেও রথ নিয়ে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি। মূলত এদিন সুষ্ঠুভাবে রথ পরিচালনার জন্য যাবতীয় নির্দেশ দেন জেলাশাসক। গত বছর রথের সময় হুড়োহুড়িতে বেশ কয়েকজন জখম হন। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে চলতি বছর না হয় সেজন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। জেলা শাসক নিরঞ্জন কুমার জানান, “রথে যাতে মানুষের কোনো রকম অসুবিধে না হয় সেজন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

No comments