অন্নপূর্ণা যোজনা টাকা একাউন্টে না আসায় জাতীয় সড়ক ঘীরে বিক্ষোভ দেখালেন মহিলারা
অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি সংকল্পপত্রে ঘোষিত ছিল রাজ্য সরকার পরিবর্তন হলে তারা প্রত্যেক মহিলা অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা…
অন্নপূর্ণা যোজনা টাকা একাউন্টে না আসায় জাতীয় সড়ক ঘীরে বিক্ষোভ দেখালেন মহিলারা
অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি সংকল্পপত্রে ঘোষিত ছিল রাজ্য সরকার পরিবর্তন হলে তারা প্রত্যেক মহিলা অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা করে পাবে। অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে ৯ মে ২৫শে বৈশাখ শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করে তিনি নির্বাচনী প্রাক্কালে তাদের সংকল্প পত্রে যা যা ঘোষনা ছিল এক এক করে বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছেন। ১লা জুন থেকে রাজ্যের মহিলারা বিনা পয়সায় সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন তার শুরু হয়েছে। এবং ৩ রা জুন প্রথম পদক্ষেপে মহিলাদের একাউন্টে তিন হাজার টাকা করে ট্রান্সফার হয়েছিল ডিবিটি লিংকের মাধ্যমে। তিনি জানিয়েছিলেন গত সরকারের লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের প্রকল্পের টাকা পুরুষদের একাউন্টে গিয়েছিল সেই সকল বন্ধ করার জন্য ডিভিটি লিংক এর মাধ্যমে এই টাকা তাদের একাউন্টে পাঠানো হবে। সেই অনুযায়ী অফলাইন অনলাইনের মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় ৩ রা জুলাই অনেকের একাউন্টে টাকা ঢুকেছে। এখনো আন্ডার প্রসেসের মধ্যে রয়েছে। ৩রা জুলাই পর থেকে বিভিন্ন জায়গায় মহিলাদের বিক্ষোভ ব্লক অফিস, পৌরসভার ওয়ার্ড অফিসে দেখিয়েছেন । আজ হলদিয়া পঞ্চায়েত সমিতির অফিসের সামনে জাতীয় সড়ক বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন মহিলারা । তাদের দাবি সরকার যে তিনটি প্রসেসের কথা বলেছিল তা বাদ দিয়েও যারা সরকারি চাকরি করেন আইসিডিএস তাদের একাউন্টে অন্নপূর্ণা যোজনা টাকা ঢুকেছে। আমরা সবকিছু জমা দেওয়ার পরেও আমাদের একাউন্টে টাকা ঢোকেনি কেন বিক্ষোভ দেখানোর সময় হলদিয়া পঞ্চায়েত সমিতির সামনেই কয়েকজন মহিলাকে ধরে বের করে দেওয়ার সময় তারা দাবি করেন তাদেরকে মারধর করা হয়েছে। উত্তাল হয়ে ওঠে হলদিয়া পঞ্চায়েত সমিতির অফিস সংলগ্ন এলাকা। ভিডিও অফিসে পৌঁছায় মহিষাদল বিধানসভা বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা তিনি জানান টেকনিক্যাল প্রবলেম এর জন্য কিছু মহিলাদের একাউন্টে টাকা এখনো ঢুকেনি তবে আগামী ১০ দিনের মধ্যে এই সমস্যা সমাধান হবে বলে তিনি জানিয়েছেন। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী ৯০ দিন সময় নিয়েছেন তাই যারা এখনো টাকা পাননি বিচলিত হওয়ার দরকার নেই আপনাদের ফর্ম অনলাইন বা অফলাইন যারা করেছেন সব বিবেচনা করেই ডিবিটি লিংকের মাধ্যমেই আপনাদের একাউন্টে টাকা আসবে। জাতীয় সড়ক বেশ কিছু সময় অবরোধ হয়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় ভবানীপুর থানার পুলিশ, মহিলা পুলিশ এবং র্যাপ। পুলিশের হস্তক্ষেপে রাস্তা অবরোধ উঠে যায় এবং বিক্ষোভকারীরাও বিক্ষোভ তুলে নেন। আজকের এই বিক্ষোভকারীদের সুনির্দিষ্ট পরিকল্পনা বুঝিয়ে বলেন হলদিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মৃত্যুঞ্জয় কাষ্যী এবং মহিষাদল বিধানসভার বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা।


No comments