হলদিয়ার অগ্নিকাণ্ডে, সেফটি অর্গানাইজেশন (পেসো) সহ হলদিয়ার সমস্ত ইন্ডাস্ট্রিয়াল কর্তৃপক্ষ এবং সরকারি আধিকারিকদের নিয়ে সভাগত ৩০ এ জুন সকালে পেট্রো কেমিক্যালস ন্যাপথ্যা পাইপ থেকে নির্গত হওয়ায় আগুন লেগে যায় ভস্মীভূত হয় ওই এলা…
হলদিয়ার অগ্নিকাণ্ডে, সেফটি অর্গানাইজেশন (পেসো) সহ হলদিয়ার সমস্ত ইন্ডাস্ট্রিয়াল কর্তৃপক্ষ এবং সরকারি আধিকারিকদের নিয়ে সভা
গত ৩০ এ জুন সকালে পেট্রো কেমিক্যালস ন্যাপথ্যা পাইপ থেকে নির্গত হওয়ায় আগুন লেগে যায় ভস্মীভূত হয় ওই এলাকার বেশ কয়েকটি ঘরবাড়ি এবং আহত হয়েছেন একাধিক মানুষ ইতিমধ্যে দুজন মারা গেছেন। জেলা প্রশাসনের উদ্যোগে সেফটি সম্পর্কে সেফটি অর্গানাইজেশন (পেসো) সহযোগিতায় হলদিয়া সহ জেলার প্রায়৫৫ জন আধিকারিক ও শিল্পপতিদের নিয়ে আজকের সভা হয় হলদিয়া ভবনে । কিন্তু আজকের এই সভায় সেফটি অর্গানাইজেশন পেসো কোন সদস্য আজকের মিটিং এর ছিলেন না।
পূর্ব মেদিনীপুর জেলাশাসক নিরঞ্জন কুমার জানান হলদিয়াতে দ্বিতীয়বার যাতে অগ্নিকাণ্ড না হয় তার জন্য সেফটি এবং ইন্ডাস্ট্রিয়াল কর্তৃপক্ষদের নিয়ে বিশেষ সভা হওয়ায় সেখানে পাইপলাইনে উপরে এমার্জেন্স নাম্বার লিখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে পাইপ লিকেশ বা কোন দুর্ঘটনা দেখলেই সেই নাম্বারে ফোন করতে পারে। কারখানার কর্তৃপক্ষ পাইপলাইনসহকারখানার ভিতরে তারা সেফটি সম্পর্কে ওয়াকিবাল হবেন। তিনি জানান হলদিয়ার বেশ কিছু মানুষ বারুদের স্তুপের উপর বসে রয়েছেন অর্থাৎ পাইপলাইন যেখান থেকেই গেছে তারই উপরেই ঝুগ্রী বা ঘর করে রয়েছে তাদেরকে অবিলম্বে ওই জায়গার পরিত্যাগ করার জন্য আবেদন করলেন তিনি বললেন যদি না ছাড়েন বাধ্য হয়ে সেই সকল ঝুড়ি উচ্ছেদ করা হবে। কারণ এই কয়েকদিনে যে ভয়াবহ অগ্নিকাণ্ড তা বুঝিয়ে দিয়েছেন যে এই সকল জায়গার উপর কোন রকমেই বসবাস করা ঠিক হবে না। তবে এখনো জানা যায়নি এই অগ্নিকাণ্ডের মূল উৎস কোথা থেকে তবে এখনও পরীক্ষা চলছে নিশ্চয়ই আগামী দিনে তা সুনিশ্চিত জানা যাবে বলেও জানা যায়।

No comments