Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বন্দর থেকে কয়লা চুরির অভিযোগে ধৃত ৩

হলদিয়া বন্দর থেকে কয়লা চুরির অভিযোগে ধৃত ৩ হলদিয়া বন্দর থেকে কয়লা চুরির অভিযোগে পণ্য নামানো কাজে যুক্ত বেসরকারি সংস্থার মালিক সহ ২ জনকে গ্রেফতার করল হলদিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, হলদিয়া বন্দরে ওড়িশা থেকে কয়লা বোঝাই…

 



হলদিয়া বন্দর থেকে কয়লা চুরির অভিযোগে ধৃত ৩

 হলদিয়া বন্দর থেকে কয়লা চুরির অভিযোগে পণ্য নামানো কাজে যুক্ত বেসরকারি সংস্থার মালিক সহ ২ জনকে গ্রেফতার করল হলদিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, হলদিয়া বন্দরে ওড়িশা থেকে কয়লা বোঝাই একটি জাহাজ এসেছিল। সেই কয়লা নামানোর সময় দায়িত্বপ্রাপ্ত ওই বেসরকারি সংস্থার কর্মীরা চুরি করে পাচারের চেষ্টা করে বলে অভিযোগ। হাতেনাতে কয়লা ভর্তি দুটি গাড়ি পাকড়াও করে বন্দরের নিরাপত্তা রক্ষীরা। পরে হলদিয়া থানার পুলিশ গিয়ে গাড়িটি আটক করে এবং সংস্থার মালিক, সুপারভাইজার এবং গাড়ির চালককে গ্রেফতার করে। ধৃত তিনজনের মধ্যে রয়েছে বেসরকারি ওই সংস্থার মালিক হলদিয়া পুরসভার প্রাক্তন কাউন্সিলরের ছেলে তথা তৃণমূল নেতা আসগর আলির দাদা আসরফ আলি। অন্য দু'জন সংস্থার সুপারভাইজার হলদিয়ার চকদ্বীপার বাসিন্দা সমীর মল্লিক এবং মুর্শিদাবাদের ভরতপুরের বাসিন্দা মোবারক চৌধুরী। আজকে হলদিয়া থানার পক্ষ থেকে হলদিয়া মহকুমার আদালতে তুললে বিচারক তিন জনের তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিলেন।

No comments