Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াতে শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের প্রধান সচিব বন্দনা যাদব

হলদিয়াতে শিল্প, বাণিজ্য বিভাগের প্রধান সচিব বন্দনা যাদব সংবাদমাধ্যমকে কি জানালেনরাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনে বালাবদল হয়েছে বর্তমান ভারতীয় জনতা পার্টি বিজেপি নবম মুখ্যমন্ত্রী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শুভেন্দ…

 


হলদিয়াতে শিল্প, বাণিজ্য বিভাগের প্রধান সচিব বন্দনা যাদব সংবাদমাধ্যমকে কি জানালেন

রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনে বালাবদল হয়েছে বর্তমান ভারতীয় জনতা পার্টি বিজেপি নবম মুখ্যমন্ত্রী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী নির্বাচনে সংকল্প পত্রে যে কর্মসূচি গুলি ঘোষণা করেছিলেন এক এক করে বাস্তবায়িত করছেন। গত কয়েক বছর হলদিয়া শিল্পাঞ্চলে ভাটা পড়েছিল রাজ্যে নতুন সরকারের ক্ষমতায় আসার পর নতুন করে কয়েকটি শিল্প সংস্থা বিনিয়োগের জন্য সিদ্ধান্ত নিয়েছেন হলদিয়া উন্নয়ন পর্ষদের কাছে তারা জায়গা চেয়েছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলা তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের একসময় চেয়ারম্যান ছিলেন। হলদিয়ার মানুষের স্বার্থে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় শিল্প আধিকারীরা বিনিয়োগের প্রস্তাব আসতেই রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য  বিভাগের প্রধান সচিব বন্দনা যাদব হলদিয়া উন্নয়ন পর্ষদের ভবনে হলদিয়া শিল্পাঞ্চলের শিল্প পরিকাঠামো সংক্রান্ত একটি বৈঠক করেছেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নিরঞ্জন কুমার এবং ৩০-৩৫টি শিল্প সংস্থার আধিকারিকগন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী, হলদিয়া উন্নয়ন পর্ষদের আধিকারিকবৃন্দ। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বন্দনা যাদব জানান যে, আইওসি (IOC) ও হলদিয়া পেট্রোকেম এই দুটি শিল্প সংস্থা নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী এবং তাঁর লক্ষ্যে তারা হলদিয়া উন্নয়ন পর্ষদের কাছে জমির জন্য আবেদন জানিয়েছে। এই উদ্যোগের ফলে হলদিয়া শিল্পাঞ্চলে উল্লেখযোগ্য কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। রাজ্যে অষ্টাদশ বিধানসভার নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাত ধরেই হলদিয়াতে নতুন করে বিনিয়োগে প্রস্তাব আসতেই রাজ্য সরকারের শিল্প বাণিজ্য বিভাগের আধিকারিক বন্দনা যাদব হলদিয়া শিল্প কলকারখানার আধিকারিকদের নিয়ে সভা করলেন হলদিয়াতে।

No comments