হলদিয়ায় নিরাপত্তা সমন্বয় কমিটির বৈঠকগত ৩০ শে জুন হলদিয়া পেট্রো কেমিক্যালসের মাথা নিখেজ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল তারপরেই পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শিল্প নিরাপত্তা কমিটির প্রথম…
হলদিয়ায় নিরাপত্তা সমন্বয় কমিটির বৈঠক
গত ৩০ শে জুন হলদিয়া পেট্রো কেমিক্যালসের মাথা নিখেজ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল তারপরেই পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শিল্প নিরাপত্তা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল হলদিয়ায়। মঙ্গলবার ১৪ই জুলাই হলদিয়া উন্নয়ন পর্ষদ ভবনে ডিস্ট্রিক্ট ক্রাইসিস কমিটির সাব-কমিটির প্রথম বৈঠক হয়। সম্প্রতি একটি শিল্প সংস্থার হলদিয়া পেট্রো কেমিক্যাল পাইপলাইন লিক করে নেতা ছড়িয়ে পড়ে তার ফলে ই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঝলসে এখনো পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন এবং একাধিকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। শিল্পাঞ্চলকে নিরাপদ রাখতে প্রশাসন এবং শিল্প সংস্থার আধিকারিকের নিয়ে একটি সমন্বয় কমিটি তৈরি করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে শিল্পশহরে বিভিন্ন শিল্প সংস্থার পাইপলাইনের নকশা প্রস্তুত করা হচ্ছে।পাইপলাইনের আশেপাশে জনবসতি সরাতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। শিল্পাঞ্চলকে নিরাপদ রাখতে প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেছেন শিল্প সংস্থার আধিকারিকরা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হলদিয়ার উন্নয়ন পর্ষদের সিইও বিবেক দত্তাতেও ভস্মে, মহকুমাশাসক সুরভি সিংলা, এসডিপিও অলোক ভর্মা সহ বিভিন্ন শিল্প সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও বিবেক দত্তাতেও ভস্মে জানান, "শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন শিল্প সংস্থার পাইপলাইনের নকশা প্রস্তুত করার জন্য একটি দক্ষ টিম তৈরি করা হয়েছে। দ্রুত সেই নকশা প্রস্তুত করা হবে এবং পাইপলাইনের ওপর বেআইনি দখল পরিস্কারের জন্য নোটিশ জারি করা হয়েছে।"

No comments