সুতাহাটা ৎররররথানার তৎপরতায় সাইবার প্রতারণার মামলায় উল্লেখযোগ্য সাফল্য
সুতাহাটা থানা এলাকার বাসিন্দা ও পেশায় শিক্ষক শ্রী জয়দেব পাল গত বছরের নভেম্বর মাসে ফেসবুকে কম দামে ফার্নিচার বিক্রির একটি ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতার…
সুতাহাটা ৎররররথানার তৎপরতায় সাইবার প্রতারণার মামলায় উল্লেখযোগ্য সাফল্য
সুতাহাটা থানা এলাকার বাসিন্দা ও পেশায় শিক্ষক শ্রী জয়দেব পাল গত বছরের নভেম্বর মাসে ফেসবুকে কম দামে ফার্নিচার বিক্রির একটি ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারকদের একটি ব্যাংক অ্যাকাউন্টে ₹২৫,০০০ পাঠান। পরবর্তীতে ফার্নিচার না পেয়ে এবং প্রতারকদের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে তিনি জাতীয় সাইবার হেল্পলাইন ১৯৩০-এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে সুতাহাটা থানার তদন্তকারী অফিসার PSI Prithwish Guchhait দ্রুত তদন্ত শুরু করেন। প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে রাজস্থানের একটি ব্যাংক অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট অ্যাকাউন্টধারীকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তদন্তকারী অফিসারের নিষ্ঠা, পেশাদারিত্ব ও তৎপরতার ফলে ১৩ জুলাই, ২০২৬ তারিখে প্রতারিত সম্পূর্ণ ₹২৫,০০০ অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টে সফলভাবে ফেরত প্রদান করা হয়েছে।
Inquiry Officer: PSI Prithwish Guchhait
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সকল নাগরিককে অনলাইন কেনাকাটা ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছে। কোনো ধরনের সাইবার প্রতারণার শিকার হলে অবিলম্বে ১৯৩০ নম্বরে কল করুন অথবা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সর্বদা সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

No comments