জন শিক্ষন সংস্থানের পরিচালনায় বিশ্ব যুব দক্ষতা দিবস পালন
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পূর্ব মেদিনীপুর জেলার জন শিক্ষন সংস্থানের পরিচালনায় বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়। এই দিবস পালন উপলক্ষে জন শিক্ষন সংস্থানের ড্রেস মেকিং কোর্সে…
জন শিক্ষন সংস্থানের পরিচালনায় বিশ্ব যুব দক্ষতা দিবস পালন
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পূর্ব মেদিনীপুর জেলার জন শিক্ষন সংস্থানের পরিচালনায় বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়। এই দিবস পালন উপলক্ষে জন শিক্ষন সংস্থানের ড্রেস মেকিং কোর্সের ছাত্রীদের মধ্যে মেয়েদের আধুনিক পোশাক তৈরির ও বিউটিশিয়ান কোর্সের শিক্ষার্থীদের মধ্যে মেয়েদের হাতে মেহেন্দির কাজ করার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সংস্থার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই দিবস পালনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন এই দিবস পালনের উদ্দেশ্য হলো তরুণ সমাজকে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার জন্য সঠিক প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা। যুবক যুবতীরা যাহাতে দক্ষতা বৃদ্ধির জন্য আরও বেশি করে উদ্যোগী হয় সে বিষয়ে অধিকর্তা সুকান্ত বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে ব্যাখ্যা করেন। বাজিতপুর সারদামনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমনা পাহাড়ী সমস্ত শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়নের কথা বলেন। হলদিয়ার মেঘনাদ সাহা পলিটেকনিক কলেজের অধ্যক্ষ সন্দীপ গরানী জন শিক্ষন সংস্থানের এই ধরনের প্রশিক্ষণ বিষয়ক কর্মসূচি পালনের ভূয়সী প্রশংসা করেন। উপস্থিত ছিলেন প্রফেসর শুভ্রজিৎ সরকার ও অন্যান্য আধিকারিকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও স্বীকৃতির মানপত্র তুলে দেন। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ব্যাপকতা লাভ করে।অনুষ্ঠানের সঞ্চালক শ্রী শান্তনু রায় উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।

No comments