পাঁশকুড়া পৌরসভার জন্ম মৃত্যু সংশাপত্র ডিপার্টমেন্টে দীর্ঘ প্রায় চারঘন্টা ধরে তল্লাশি চালায় পাঁশকুড়া থানার পুলিশ
মুখ্যমন্ত্রীর নির্দেশে জন্ম মৃত্যুর রেজিস্টারের তদন্তে পুলিশ প্রশাসন । পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্…
পাঁশকুড়া পৌরসভার জন্ম মৃত্যু সংশাপত্র ডিপার্টমেন্টে দীর্ঘ প্রায় চারঘন্টা ধরে তল্লাশি চালায় পাঁশকুড়া থানার পুলিশ
মুখ্যমন্ত্রীর নির্দেশে জন্ম মৃত্যুর রেজিস্টারের তদন্তে পুলিশ প্রশাসন । পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তদন্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভায় জন্ম মৃত্যু সংশাপত্র নিয়ে পুলিশি তদন্ত চলে । পাঁশকুড়া থানার পুলিশ আধিকারিক এদিন পাঁশকুড়া পৌরসভার জন্ম মৃত্যু সংশাপত্র ডিপার্টমেন্টে দীর্ঘ প্রায় চারঘন্টা ধরে তল্লাশি চালায় পাঁশকুড়া থানার পুলিশ । ১৯৯৭ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত পৌরসভা এলাকার সমস্ত পৌরবাসীদের জন্ম ও মৃত্যু শংসাপত্রের তদন্ত করা হয় । দীর্ঘ সময় তদন্তের পরে অবশেষে কাপড়ে বেঁধে সমস্ত তথ্য নথিপত্র পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হয় । পুলিশি সংরক্ষণে থাকবে এই সমস্ত নথিপত্র । পৌরসভার আধিকারীকরা সমস্ত নথিপত্র পুলিশের হাতে তুলে দেয় । বর্তমান রাজ্য সরকারের এই উদ্যোগকে একপ্রকার সাধুবাদ জানিয়েছেন পৌরসভার আধিকারিকরা ।
No comments