Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জন শিক্ষন সংস্থানের ব্যবস্থাপনায় সংস্থার প্রাক্তন সফল শিক্ষার্থীদের পুনর্মিলন সভা

জন শিক্ষন সংস্থানের ব্যবস্থাপনায় সংস্থার প্রাক্তন সফল শিক্ষার্থীদের পুনর্মিলন সভাকেন্দ্রীয় সরকারের অধীনস্থ জন শিক্ষন সংস্থানের ব্যবস্থাপনায় সংস্থার প্রাক্তন সফল শিক্ষার্থীদের নিয়ে একটি পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেল…

 

জন শিক্ষন সংস্থানের ব্যবস্থাপনায় সংস্থার প্রাক্তন সফল শিক্ষার্থীদের পুনর্মিলন সভা

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জন শিক্ষন সংস্থানের ব্যবস্থাপনায় সংস্থার প্রাক্তন সফল শিক্ষার্থীদের নিয়ে একটি পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন জায়গা থেকে আসা সফল শিক্ষার্থীরা তাদের সফলতার ইতিহাস ব্যাখ্যা করেন। সংস্থার অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায় বলেন এই ধরনের অনুষ্ঠানের উদ্দেশ্য হলো সফল শিক্ষার্থীদের ছোটো বড়ো ব্যাবসায় উৎসাহিত করা। তিনি বলেন প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রশিক্ষণ পরবর্তীকালে সফল হওয়ার ইতিহাস ব্যাখ্যা করার মাধ্যমে চলমান শিক্ষার্থীদের দক্ষতার প্রশিক্ষণ নেওয়ার জন্য উৎসাহিত করেন। সভায় অন্যতম বক্তা পূর্ব মেদিনীপুর জেলার D.I.C ম্যানেজার (মার্কেটিং) মাননীয় প্রকাশ বাগ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের সুযোগ সুবিধা নিয়ে প্রত্যেকের পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। তিনি বিশদভাবে ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ার জন্য সরকারের বিভিন্ন স্কিমের কথা ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার উৎকর্ষ বাংলার প্রোজেক্ট ম্যানেজার মাননীয় নাড়ু গোপাল হাজরা মহাশয়। তিনি উৎকর্ষ বাংলা, পি এম সেতু, রোজগার পোর্টাল, জাতীয় শিক্ষানবীশ প্রসার প্রকল্প প্রভৃতি সরকারি স্কীম নিয়ে খুব শ্রুতিমধুর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৬০ সফল শিক্ষার্থীসহ প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে। সফল শিক্ষার্থীদের মধ্যে অনেকে টেলারিং, বিউটিশিয়ান, জুয়েলারী, কম্পিউটার, ইলেকট্রিক টেকনিশিয়ান, মাশরুম চাষ, এমব্রয়ডারি, মোমবাতি তৈরি, পোল্ট্রি ফার্মিং, কেঁচো সার তৈরির ট্রেনিং নিয়ে কেউ দোকান করে,কেউ বাড়িতে বসে কাজ করে বা লোকের দোকানে কাজ করে বা কেউ কেউ সরকারি ও বেসরকারি কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজে স্বরোজকারী হয়েছে। তারফলে তাদের আর্থসামাজিক পরিবর্তন ঘটেছে। সভায় উপস্থিত প্রত্যেকে এ ধরনের কর্মসূচি মাঝে মাঝে করার জন্য অধিকর্তা শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করেন। অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন সংস্থার অন্যতম কোর্স তত্ত্বাবধায়ক শ্রী শান্তনু রায়।

No comments