Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নিয়ম শিথিল করে পশুপক্ষী হাট চালু করার দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নিকট বিক্ষোভ ডেপুটেশন

নিয়ম শিথিল করে পশুপক্ষী হাট চালু করার দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নিকট বিক্ষোভ ডেপুটেশনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : পশুপক্ষী হাট চালু করা,রাস্তায় পুলিশী হয়রানি বন্ধ করার দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে ডেপুট…

 




নিয়ম শিথিল করে পশুপক্ষী হাট চালু করার দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নিকট বিক্ষোভ ডেপুটেশন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : পশুপক্ষী হাট চালু করা,রাস্তায় পুলিশী হয়রানি বন্ধ করার দাবীতে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে ডেপুটেশনের মাধ্যমে স্মারকলিপি দিল পূর্ব মেদিনীপুর জেলা পশুপক্ষী হাট বাঁচাও কমিটি। ২৯ জুলাই কয়েক শতাধিক পশুপক্ষী ব্যবসায়ী,গো-পালক সকাল ১১ টায় নিমতৌড়ি হাইরোড মোড়ে জমায়েত হয়ে মিছিল করে এসে পূর্ব মেদিনীপুর জেলা শাসকের কাছে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। তাদের দাবী গ্রামীণ অর্থনীতিকে বাঁচাতে অবিলম্বে গরুরহাটগুলি চালু করতে হবে। কমিটির অন্যতম সদস্য সমরেশ মাইতি জানান-পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ার মুড়িপুকুরে এবং চন্ডীপুরে দুটি বড় গরুর হাট রয়েছে। এই হাটে হাজার হাজার মানুষ ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে। যুক্ত রয়েছেন আরও হাজার হাজার গো-পালক। দেশের তীব্র অর্থনৈতিক সংকটে কাজ নেই, চাষাবাদ অলাভজনক। ফলে বহু গরিব মানুষ নানান ভাবে পশু পালন করে জীবিকা নির্বাহ করেন। বর্তমান সরকার নির্বাচনে জেতার পর এই হাটগুলি বন্ধ করে দেয়। বিপদে পড়ে গরিব সাধারণ মানুষ। ফলে অতি দ্রুত হাটগুলি চালু করে গ্রামীণ অর্থনীতিকে সচল করার দাবীতে সোচ্চার হোন বিক্ষোভকারীরা। 

বিক্ষোভ সভা থেকে পাঁচজনের প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে দেখা করতে যায়। প্রতিনিধি দলের ছিলেন রাজ্য পশুপক্ষী হাট বাঁচাও প্রস্তুতি কমিটির নেতা দিলীপ কুণ্ডু, কমিটির জেলা নেতৃত্ব নাসির খান, প্রবীর প্রধান, মুজাফফর মোহাম্মদ, শেখ মহসিন মোহাম্মদ প্রমূখ। জেলা শাসকের অনুপস্থিতিতে ও.সি. (সাধারণ) সুব্রত রায় ডেপুটেশন গ্রহণ করেন। তিনি বিষয়গুলোর সাথে সহমত পোষণ করেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য পদক্ষেপ নেবেন বলে জানান।



No comments