এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫১ তম স্মরন দিবসের প্রস্তুতিতে প্রচার সভা
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: ৫ ই আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫১ তম স্মরন দিবস উদযাপনের প্রস্তুতিতে …
এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫১ তম স্মরন দিবসের প্রস্তুতিতে প্রচার সভা
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: ৫ ই আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫১ তম স্মরন দিবস উদযাপনের প্রস্তুতিতে আজ দলের পাঁশকুড়া উত্তর লোকাল কমিটির উদ্যোগে পাঁশকুড়া পুরাতন বাজারে এক প্রচার সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন পাঁশকুড়া উত্তর লোকাল কমিটির সম্পাদক শ্রাবন্তী মন্ডল,জেলা কমিটির সদস্য আবদুল মাসুদ প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য সুনীল জানা,তপন নায়ক প্রমুখ ও নেতৃবৃন্দ। সভায় শিবদাস ঘোষের স্মরণ দিবস উদযাপনের তাৎপর্যের পাশাপাশি নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে আন্দোলন,হকার উচ্ছেদ বিরোধী আন্দোলন ও নূতন করে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। সভা উপলক্ষে সমগ্র বাজারে একটি মিছিল সংঘটিত হয় দলের পক্ষ থেকে।

No comments