যথাযোগ্য মর্যাদায় বিদ্যাসাগরের ১৩৬ তম প্রয়াণ দিবস উদযাপনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৬ তম প্রয়াণ দিবসে মেচেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট এর পক্ষ থেকে বিদ্যাসাগরের প্রতিকৃ…
যথাযোগ্য মর্যাদায় বিদ্যাসাগরের ১৩৬ তম প্রয়াণ দিবস উদযাপন
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মহামানব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৬ তম প্রয়াণ দিবসে মেচেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্ট এর পক্ষ থেকে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা হয়। উপস্থিত ছিলেন ট্রাস্টের অন্যতম সদস্য অধ্যাপিকা অনুরূপা দাস, ডাক্তার বিশ্বনাথ পড়িয়া ,শিক্ষক শচীন মান্না প্রমূখ। একইভাবে মেছেদা কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও বিদ্যাসাগরের পূর্ণায়বমূর্তিতে মাল্যদান করা হয়।
অন্যদিকে মহিষাদল বিদ্যাসাগর স্মরণ সমিতির পক্ষ থেকে সকালে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান কর্মসূচি সহ সভা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন গোপালপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হৃষিকেশ মাইতি। সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুব্রত কুমার মাইতি, প্রাক্তন প্রধান শিক্ষক ভরতচন্দ্র কর এবং শ্রীকান্ত কান্ডার সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্তমানে যেভাবে অন্ধকার কুসংস্কার ধর্মীয় গোড়ামী সমাজে আবার প্রবলভাবে আসছে সেই অন্ধকার কুসংস্কার ধর্মীয় গোড়ামী থেকে মানুষকে মুক্ত করতে হলে বিদ্যাসাগরের জীবন চর্চা অত্যন্ত প্রয়োজনীয় বলে আলোচনায় উঠে আসে। যা এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। এছাড়াও ভোগপুর, পাঁশকুড়ার চাঁইপুর প্রভৃতি স্থানেও যথাযোগ্য মর্যাদায় বিদ্যাসাগর স্মরণ দিবস পালন করা হয়।

No comments