Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শহীদ মাতঙ্গিনী ব্লকে মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ ডেপুটেশন

শহীদ মাতঙ্গিনী ব্লকে মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ ডেপুটেশনসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: স্কুলের মিড ডে মিল প্রকল্পকে ইসকনের হাতে তুলে না দেওয়া, মিড ডে মিল কর্মীদের পুজোর বোনাস, কর্মীদের দশ মাস নয়-বারো মাস ভাতা প্রদান , সরকারি …

 




শহীদ মাতঙ্গিনী ব্লকে মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ ডেপুটেশন

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: স্কুলের মিড ডে মিল প্রকল্পকে ইসকনের হাতে তুলে না দেওয়া, মিড ডে মিল কর্মীদের পুজোর বোনাস, কর্মীদের দশ মাস নয়-বারো মাস ভাতা প্রদান , সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি, অবসরকালীন সময়ে পেনশন প্রদান সহ সুনির্দিষ্ট কয়েকটি দাবীতে সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আজ তমলুক মহকুমার শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয়। প্রায় দু'শত মিড ডে মিল কর্মী কর্মসূচীতে উপস্থিত ছিলেন। জয়েন্ট বিডিও ডেপুটেশন নেন। ডেপুটেশন কর্মসূচীতে নেতৃত্ব দেন ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য সবিতা সামন্ত, জেলা কমিটির সভানেত্রী শান্তি রুইদাস, যুগ্ম সম্পাদিকা অঞ্জলি মান্না এবং মিড ডে মিল কর্মী প্রতিমা জানা। 



No comments