Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রমমন্ত্রীর দপ্তরে হোসিয়ারী মজদুর ইউনিয়নের ডেপুটেশন ও স্মারকলিপি

নবমহাকরনে শ্রমমন্ত্রীর দপ্তরে হোসিয়ারী মজদুর ইউনিয়নের ডেপুটেশন ও স্মারকলিপি
হোসিয়ারী শ্রমিকদের অবিলম্বে সরকার ঘোষিত ন্যূনতম মজুরী অনুসারে রেটবৃদ্ধির দাবীতে এ.আই.ইউ.টি.ইউ.সি.অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পক্ষ…


 


নবমহাকরনে শ্রমমন্ত্রীর দপ্তরে হোসিয়ারী মজদুর ইউনিয়নের ডেপুটেশন ও স্মারকলিপি


হোসিয়ারী শ্রমিকদের অবিলম্বে সরকার ঘোষিত ন্যূনতম মজুরী অনুসারে রেটবৃদ্ধির দাবীতে এ.আই.ইউ.টি.ইউ.সি.অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আজ নব মহাকরণে রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং এর নিকট ডেপুটেশন ও ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন ইউনিয়নের  অন্যতম উপদেষ্টা শান্তি ঘোষ , নারায়ণ চন্দ্র নায়ক, যুগ্ম সম্পাদক তপন কুমার আদক প্রমুখ। স্মারকলিপিতে দাবী করা হয়-শ্রম দপ্তর ঘোষিত হোসিয়ারী শ্রমিকদের নূন্যতম মজুরী অনুসারে বকেয়া ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৭ বারের ভি ডি এ (ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স) অবিলম্বে কার্যকর করতে হবে। 

          ইউনিয়নের উপদেষ্টা শান্তি ঘোষ ও নারায়ণ চন্দ্র নায়ক বলেন,রাজ্য সরকার প্রতি বছর দু বার (জানুয়ারী ও জুলাই মাসে) বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের ভি ডি এ  ঘোষণা করে থাকে। সেইমত পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর গত ৪ (২০২৩,২৪,২৫,২৬) বছরে ৭ বার হোসিয়ারী শ্রমিকদের ভি ডি এ সহ নূন্যতম মজুরী ঘোষণা করলেও রাজ্যের  লক্ষাধিক হোসিয়ারী শ্রমিকদের ক্ষেত্রে আজো তা কার্যকর হয়নি। ইতিপূর্বে বিভাগীয় দপ্তরে কয়েকবার জানানোর পর শ্রম আধিকারিকেরা কয়েকটি মিটিং করলেও বাস্তবে কোন ফল হয়নি। 

         অবিলম্বে গত ৪ বছরের ৭ বার সরকার ঘোষিত ওই  বর্ধিত মজুরী কার্যকর করার বিষয়ে মন্ত্রীর উপস্থিতিতে ত্রি পক্ষীয় (ম্যানুফ্যাকচারিং কোম্পানির মালিক অ্যাসোসিয়েশন,মেকার মালিক অ্যাসোসিয়েশন ও সমস্ত শ্রমিক ইউনিয়ন) প্রতিনিধিদের নিয়ে জরুরী ভিত্তিতে একটি সভা আহ্বান করে অতি সত্বর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবী জানানো হয় । 

           প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের কলকাতা-পূর্ব মেদিনীপুর হাওড়া সহ কয়েকটি জেলায়  সহস্রাধিক হোসিয়ারী কারখানায় প্রায় লক্ষাধিক শ্রমিক কাজ করেন। যার মধ্যে ভালো সংখ্যক মহিলা শ্রমিক সহ বহু শিশু শ্রমিক রয়েছে। সেই শ্রমিকরা পায় না রাজ্য সরকারের শ্রম দপ্তরের ঘোষিত ন্যূনতম মজুরী (রেট)। এছাড়াও শ্রম আইন অনুসারে সামাজিক সুরক্ষা প্রকল্পের (প্রভিডেন্ট ফান্ড, ই.এস.আই. বোনাস) সহ শ্রমিকদের নানা প্রাপ্য ও অধিকার থেকে ওই শ্রমিকরা বঞ্চিত। অন্যদিকে বেশির ভাগ কারখানাগুলিতে এক পুঁতিগন্ধময় পরিবেশে ওই শ্রমিকেরা কাজ করতে বাধ্য হচ্ছেন। 

অন্যান্য দাবীগুলির মধ্যে অন্যতম হোল- 

১) সমস্ত হোসিয়ারী শ্রমিকদের সচিত্র পরিচয়পত্র প্রদান করে রেজিস্টার চালু 

২) সমস্ত হোসিয়ারী শ্রমিকদের শ্রম আইন অনুসারে ভবিষ্যনিধি প্রকল্প(প্রভিডেন্ট ফান্ড,ই.এস.আই.বোনাস ও আট ঘন্টা শ্রম দিবস)সহ শ্রমিকদের আইনানুগ প্রাপ্য অধিকার প্রদান  

৩) পুজোর পূর্বে সমস্ত শ্রমিকদের সরকার ঘোষিত ন্যূনতম পুজো বোনাস প্রদান নিশ্চিত  

৪) সমস্ত কারখানাগুলিতে পরিচ্ছন্ন শৌচাগার,পানীয় জল,অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ স্বাস্থ্যকর পরিবেশের ব্যবস্থা  

৫) মালিকদের মর্জিমাফিক শ্রমিক ছাঁটাই বন্ধ

৬) সরকারি ছুটিগুলি হোসিয়ারী শ্রমিকদের ক্ষেত্রে সবেতন ছুটি হিসেবে গন্য সহ সপ্তাহে একদিন ছুটি প্রদান প্রভৃতি।

          শ্রম দপ্তর সূত্রে জানা গেছে,হোসিয়ারী শ্রমিকরা বর্তমানে ২০২২ সালের ন্যূনতম মজুরী মাসিক ১০,১৬৩ টাকা হিসেবে প্রত্যহ ৩৯০ টাকা মজুরী পাচ্ছে। ২০২৬ সালের জুলাই মাসের সরকার ঘোষিত ন্যূনতম মজুরী কার্যকর হলে মাসিক ১১,৬১৫ টাকা হিসেবে প্রত্যহ ৪৪৬ টাকা মজুরী পাওয়ার অধিকারী। অর্থাৎ শ্রমিকরা এখন প্রতি মাসে ১৪৫২ টাকা কম পাচ্ছে। যা প্রতিদিনে প্রায় ৫৫.৮৪ টাকা কম।  

          মন্ত্রী মহোদয় দপ্তরের অ্যাডিশনাল লেবার কমিশনারকে অতি দ্রুত ত্রিপক্ষীয় বৈঠক ডাকার নির্দেশ দেন।

     জেলাশাসক মহকুমা শাসক পুলিশ কমিশনার ও পৌরনিগম আধিকারিকদের নির্দেশ পাঠান লাইসেন্স বহির্ভূত এবং লাইসেন্স নিয়ে শ্রম আইনকে উপেক্ষা করে কত কারখানা বিভিন্ন জেলায় আছে তার তালিকা শ্রমদপ্তরে জমা দেবার নির্দেশ দেন।

No comments