প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে রক্তদান শিবির
গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যে রক্তের ভয়ংকর সংকট হসপিটাল ও ব্লাড ব্যাংক গুলিতে এই সময়ে রক্তের যোগান দিতে । থ্যালাসেমিয়া আক্রান্ত মুমূর্ষ রোগীদের জন্য রক্ত দিতে এগিয়ে দেন…
প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে রক্তদান শিবির
গ্রীষ্মের প্রবল দাবদাহের মধ্যে রক্তের ভয়ংকর সংকট হসপিটাল ও ব্লাড ব্যাংক গুলিতে এই সময়ে রক্তের যোগান দিতে । থ্যালাসেমিয়া আক্রান্ত মুমূর্ষ রোগীদের জন্য রক্ত দিতে এগিয়ে দেন হলদিয়ার শ্রমিক নেতৃত্ববৃন্দ। ৮ জুলাই'২৬ জননেতা জ্যোতি বসুর জন্মদিনে হলদিয়া CITU উদ্যোগে হলদিয়ার শ্রমিক ভবনে (রানিচক) রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মোট রক্ত দান করেন ৭৩ জন। শহীদ বেদীতে সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদান ও জননেতা জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করার মধ্য দিয়ে রক্তদান শিবিরের কাজ শুরু হয়।রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাধারণ সম্পাদক সুব্রত পন্ডা। সভায় সভাপতিত্ব করেন পরিতোষ পট্টনায়ক। এছাড়া উপস্থিত ছিলেন লক্ষীকান্ত সামন্ত, অচিন্ত্য শাসমল, সত্যরঞ্জন জানা, পুলিন জানা সহ অন্যান্য নেতৃত্ব গন।

No comments