Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৫৫ বছরের ঐতিহ্যবাহী মহিষাদল রথের স্বাস্থ্য পরীক্ষা হল

এবার কি তাহলে বন্ধ হয়ে যাবে মহিষাদলের প্রায় ২৫৫ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা!
২৫৫ বছরের ঐতিহ্যবাহী মহিষাদল রথের স্বাস্থ্য পরীক্ষা হল। পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী মহিষাদল রাজ পরিবারে রথ ১৭ চূড়া থেকে পরে ১৩ চূড়া দীর্ঘ প্রায় ২…

 



এবার কি তাহলে বন্ধ হয়ে যাবে মহিষাদলের প্রায় ২৫৫ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা!


২৫৫ বছরের ঐতিহ্যবাহী মহিষাদল রথের স্বাস্থ্য পরীক্ষা হল। পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী মহিষাদল রাজ পরিবারে রথ ১৭ চূড়া থেকে পরে ১৩ চূড়া দীর্ঘ প্রায় ২৫৫ বছরের এই কাঠামো চলে আসছে।

রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার। ঐতিহ্যের টানে আর ঝুঁকি এড়াতে এবার জেলাশাসকের নির্দেশে অবশেষে স্বাস্থ্য পরীক্ষা হল মহিষাদলের প্রায় ২৫৫ বছরের প্রাচীন রথের। দুপুরে পি ডব্লিউ ডি  র ইঞ্জিনিয়াররা রথের কাঠামো পরীক্ষা করে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়ে যান।

প্রতি বছর রথযাত্রার আগে রথের মেরামতির কাজ চললেও এতদিন কোনও সরকারি স্তরে কাঠামোগত পরীক্ষা হয়নি। এবার জেলাশাসকের নির্দেশ পেয়েই পিডব্লিউডি-র ইঞ্জিনিয়ারদের একটি দল মহিষাদলে আসে। প্রায় ঘন্টাখানেকের বেশি সময় ধরে তাঁরা রথের চাকা, কাঠামো,এবং রিপেয়ারিংয়ের কাজ স্বচক্ষে খতিয়ে দেখেন। যারা রথের মেরামতির কাজ করছেন তাদেরও বেশ কিছু নির্দেশনা দেন ইঞ্জিনিয়াররা।পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা,মহিষাদল ব্লকের বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা। বিধায়ক সুভাষ চন্দ্র পাঁজা  পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। পরে সংবাদমাধ্যমকে বিধায়ক বলেন, “এটি প্রায় আড়াইশো বছরের পুরনো এবং অত্যন্ত বৃহৎ ও ঐতিহ্যবাহী রথ। কোথায় কী সমস্যা আছে তা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না। পুরো রথ মেরামতির ও সময় এবং অর্থ, কোনওটাই এখন হাতে নেই।”

পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা রথের কাঠামো  প্রাথমিকভাবে দেখেছেন পুনরায় আগামী সোমবার আসবেন তারপরেই তাদের মতামত জানাবেন।এই প্রাচীন রথটিকে সংরক্ষণ করে রেখে নতুন করে একটি রথ তৈরি করে তা দিয়ে রথযাত্রা করার পরামর্শ দিয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রাজপরিবারের মতামতের প্রয়োজন বলে জানান বিধায়ক। তিনি আরও বলেন, “রাজপরিবার, রথ কমিটি, প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির সঙ্গে বৈঠক করে সকলের মতামতের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

আগামী সোমবার আবার পিডব্লিউডি -র ইঞ্জিনিয়াররা এসে রথের স্বাস্থ্য পরীক্ষা করবেন। রথটি চলার উপযোগী আছে কিনা সে বিষয়েও চূড়ান্ত রিপোর্ট দেবেন তাঁরা।

আপাতত রথের রিপেয়ারিংয়ের কাজ চলছে। পিডব্লিউডি -র দেওয়া নির্দেশ মেনেই মিস্ত্রিরা কাজ করছেন। ইঞ্জিনিয়ারদের চূড়ান্ত রিপোর্ট এবং বৈঠকের সিদ্ধান্তের পরই রথযাত্রা নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

No comments