Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া সাপ্লাই এলাকার লোডশেডিং সমস্যা সমাধানের দাবীতে ডিভিশনাল ম্যানেজারের নিকট স্মারকলিপি প্রদান ও আলোচনা

পাঁশকুড়া সাপ্লাই এলাকার লোডশেডিং সমস্যা সমাধানের দাবীতে ডিভিশনাল ম্যানেজারের নিকট স্মারকলিপি প্রদান ও আলোচনা
বিদ্যুৎ দপ্তরে পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টার এর অন্তর্গত মাইসোরা ও জিঞাদা ফিডার সহ বিভিন্ন এলাকার সাম্প্রতিক লোডশেডি…

 



পাঁশকুড়া সাপ্লাই এলাকার লোডশেডিং সমস্যা সমাধানের দাবীতে ডিভিশনাল ম্যানেজারের নিকট স্মারকলিপি প্রদান ও আলোচনা


বিদ্যুৎ দপ্তরে পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টার এর অন্তর্গত মাইসোরা ও জিঞাদা ফিডার সহ বিভিন্ন এলাকার সাম্প্রতিক লোডশেডিং সমস্যার সমাধান, ক্ষেত্রহাটের আইসোলেটর পরিবর্তন, বরদাবাড় সংলগ্ন দেউলবাড়ে নতুন সাবস্টেশন নির্মাণ, পরমানন্দপুর দক্ষিণপাড়ার ট্রান্সফরমারের কেবিল পরিবর্তন, ঝুলে থাকা তার উত্তোলন ও হেলে থাকা খুঁটি সোজা করা প্রভৃতি দাবীতে আজ অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশনের পাঁশকুড়া জোনাল কমিটির পক্ষ থেকে তমলুকের ডিভিশনাল ম্যানেজারের নিকট এক প্রতিনিধি দল সাক্ষাৎ করে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেন। প্রতিনিধি দলে ছিলেন অ্যাসোসিয়েশনের জেলা কমিটির অফিস সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,সদস্য প্রশান্ত সামন্ত,সেক কাজী নজরুল,কার্তিক মান্না প্রমুখ। ডিভিশনাল ম্যানেজার দাবীগুলির যৌক্তিকতা স্বীকার করে ক্ষেত্রহাটের আইসোলেটর আগামীকালকেই পরিবর্তন করে দেওয়া হবে বলে জানান। আগামী সপ্তাহে উনি মাইসোরা এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। ‌দেউলবাড় সাবস্টেশনও দ্রুত চালু করা হবে বলে প্রতিনিধিদলকে জানান।

No comments