Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বারুইপুরে নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রভাস মন্ডল পুলিশের এনকাউন্টারে নিহত, তদন্তে গ্রেফতার আরো ১

বারুইপুরে নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রভাস মন্ডল পুলিশের এনকাউন্টারে নিহত, তদন্তে গ্রেফতার আরো ১
পুলিশের গুলিতে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল। জানাযায় সূর্যপুরের ঘটনাস্থলে পুন নির্মাণ করতে নিয়ে যাবার সময় পুলিশের অস্ত্র ছিনিয…

 




বারুইপুরে নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রভাস মন্ডল পুলিশের এনকাউন্টারে নিহত, তদন্তে গ্রেফতার আরো ১


পুলিশের গুলিতে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল। জানাযায় সূর্যপুরের ঘটনাস্থলে পুন নির্মাণ করতে নিয়ে যাবার সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস। পুলিশের দাবি অভিযুক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে এক রাউন্ড গুলিও চালায়। এরপর পাল্টা পুলিশ গুলি চালালে গুরুতর জখম হয় অভিযুক্ত প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমার হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রাজ্যের পালাবদলের পর গণধর্ষণের মতো নৃশংস ঘটনার রাজ্যে প্রথম এনকাউন্টার। সেই সঙ্গে এনকাউন্টারের তদন্তে গঠন হয়েছে কমিশন। পাশাপাশি বারুইপুরের এই ঘটনায় তদন্তে আরো এক অভিযুক্ত কবীর মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করে এস টি এফ, বারুইপুর এসওজি এবং জেলা পুলিশ। গ্রেপ্তারের পর বারুইপুর কাণ্ডে এখনো পর্যন্ত মোট ধৃতদের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পর থেকেই অভিযুক্ত কবীর মোল্লা ফেরার ছিল। গোপন সূত্রে খবর পেয়ে যৌথবাহিনী বসিরহাটে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে।  ধৃত কে বারুইপুর নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।


No comments