লাইসেন্স ছাড়া বাড়িতে মদ বিক্রি অভিযোগে গ্রেপ্তার ১বর্তমানে রাজ্য সরকার মদ বিক্রি নিয়ে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা জারি করেছেন। স্কুল কলেজ এবং মন্দির থেকে এক কিলোমিটার দূরে মদ দোকান রাখার কথাও বলেছেন। লাইসেন্সবিহীন মদ বাড়িতে বিক্র…
লাইসেন্স ছাড়া বাড়িতে মদ বিক্রি অভিযোগে গ্রেপ্তার ১
বর্তমানে রাজ্য সরকার মদ বিক্রি নিয়ে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা জারি করেছেন। স্কুল কলেজ এবং মন্দির থেকে এক কিলোমিটার দূরে মদ দোকান রাখার কথাও বলেছেন। লাইসেন্সবিহীন মদ বাড়িতে বিক্রি করার অপরাধে গ্রেফতার হলো একজন।
লাইসেন্স ছাড়া মদ বিক্রির অভিযোগে সুতাহাটায় পুলিশি হানায় গ্রেপ্তার হল এক ব্যক্তি। রবিবার রাতে সুতাহাটা থানার কুকুড়াহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সুতাহাটা থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় ধাড়া। বাড়ি সুতাহাটা থানার আনারনগর গ্রামে। অভিযোগ, কোনো রকম লাইসেন্স ছাড়াই কুকুড়াহাটি এলাকার একটি ঘরের মধ্যে দিনের পর দিন মদ বিক্রি করছিলেন ওই ব্যক্তি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার রাতে আচমকা অভিযান চালায় সুতাহাটা থানার পুলিশ।অভিযানে প্রায় ৭ লিটার মদসহ গ্রেপ্তার করা হয় সঞ্জয় ধাড়াকে। সোমবার ধৃতকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে দেন। বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
No comments