Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গড়সাফাৎ প্রাথমিক বিদ্যালয়ে চারা গাছ বিতরণ

গড়সাফাৎ প্রাথমিক বিদ্যালয়ে চারা গাছ বিতরণ 
আজ ময়নার গড়সাফাৎ প্রাথমিক বিদ্যালয়ে ডক্টরস ডে তে বিধান চন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছ রোপণ এবং সকল ছাত্র-ছাত্রীদের চারা গাছ বিতরণ করা …

 



গড়সাফাৎ প্রাথমিক বিদ্যালয়ে চারা গাছ বিতরণ 


আজ ময়নার গড়সাফাৎ প্রাথমিক বিদ্যালয়ে ডক্টরস ডে তে বিধান চন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে চারা গাছ রোপণ এবং সকল ছাত্র-ছাত্রীদের চারা গাছ বিতরণ করা হয়। চারা গাছ দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র। বিদ্যালয়ের সহ-শিক্ষক অরিজিৎ জানা মহশায় বলেন বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র নিজের বেতনের টাকায় সারা বছর ধরে এভাবে স্কুল কলেজ ক্লাব বিভিন্ন জায়গায় চারা বিতরণ ও রোপণ করে থাকেন। বিদ্যালয়ের টিচার ইনচার্জ বর্ণালী ভূঁইয়া মাইতি বলেন দিলীপ বাবুর এই উদ্যোগকে আমরা কুর্নিশ জানাই। আগামী দিনেও উনি আমাদের পরিবেশ রক্ষায় পাশে থাকবেন এই আশা রাখি। সহ শিক্ষিকা দেবদুত্যি মন্ডল জানা বলেন আমরা ছাত্রছাত্রীদের পরিবেশ রক্ষায় এবং বৃক্ষরোপণে সারা বছর ধরে উৎসাহিত করে থাকি। বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র বলেন বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচতে হলে এবং পরিবেশ দূষণ রোধে আমাদের আরো বেশি করে গাছ লাগাতে হবে।

No comments