Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্যাতিতা শিশু কন্যার পাশে মুখ্যমন্ত্রী, দেওয়া হল আর্থিক সাহায্য

নির্যাতিতা শিশু কন্যার পাশে মুখ্যমন্ত্রী, দেওয়া হল আর্থিক সাহায্য
ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে উত্তাল হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল। এবার নির্যাতিতা শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভে…

 



নির্যাতিতা শিশু কন্যার পাশে মুখ্যমন্ত্রী, দেওয়া হল আর্থিক সাহায্য


ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে উত্তাল হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল। এবার নির্যাতিতা শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ৬ ই জুলাই জেলা প্রশাসনের মারফত মুখ্যমন্ত্রীর তরফ থেকে ওই শিশু কন্যার বাড়িতে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি দোষীর দ্রুত কঠোর শাস্তিরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। জানা গেছে, গত কয়েকদিন আগে সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই ঘটনায় পরবর্তীতে পুলিশের হাতে ধরা পড়েছে ওই অভিযুক্ত। অভিযুক্তির কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছিল এলাকা। সেই ঘটনায় সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে শিশুকন্যার বাড়িতে ৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি জেলা প্রশাসনের তরফ থেকেও চার লক্ষ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। জেলাশাসক নিরঞ্জন কুমার বলেন, “আমরা ওই শিশু কন্যার পাশে রয়েছি। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা কেউ ঘটাতে সাহস না পায় সেজন্য দোষীর কঠোরতম স্বাস্থ্যের ব্যবস্থা করা হচ্ছে।”

No comments