জেলা প্রশাসনিক ভবনে পালিত হলো ১২৫ তম ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন
আজ ৬ই জুলাই সোমবার যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মবার্ষিকী পালন করা হয় …
জেলা প্রশাসনিক ভবনে পালিত হলো ১২৫ তম ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন
আজ ৬ই জুলাই সোমবার যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মবার্ষিকী পালন করা হয় জেলার প্রশাসনিক ভবনে। জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। তাঁর জীবন ও কর্মধারা নিয়ে আলোচনা করেন জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা । দেশাত্মবোধক নাচ গানের মধ্যে দিয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এই উপলক্ষে তাঁর জীবন ও কর্মধারা নিয়ে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) তানিয়া পারভিন, অন্যান্য আধিকারিক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

No comments