ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে কি বার্তা দিলেন বিধায়ক প্রদীপ৬ জুলাই সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্ম জয়ন্তী উৎসব । অষ্টাদশ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে…
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে কি বার্তা দিলেন বিধায়ক প্রদীপ
৬ জুলাই সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্ম জয়ন্তী উৎসব । অষ্টাদশ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি পরিচালিত সরকার। সেই সরকারের উদ্যোগেই এই বছর ধুমধাম সহকারে পালিত হচ্ছে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন। জন্মদিন কে স্মরণ করে রাখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা উপস্থিত হয়েছেন রাজ্যে। রাজ্য সরকার ৬ জুলাই পূর্ণদিবস ছুটি ঘোষণা করলেও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ঘটা করে পালিত হচ্ছে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এর জন্মদিন। হলদিয়া পৌরসভার প্রেস কর্ণারে পালিত হলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন হলদিয়া এসডিও তথা পৌর প্রশাসক সুরভী সিংলা ছিলেন হলদিয়া বিধায়ক প্রদীপ কুমার বিজলী সহ পৌরসভার বিভিন্ন আধিকারিক এলাকার স্কুলের ছাত্র-ছাত্রী প্রমূখ।

No comments