আদালতে জামিন পাওয়ার পর ফের নাটকীয় ভাবে আবার গ্রেফতার হলেন সুতাহাটার দাপুটে তৃণমূল নেতা শেখ আবীর উদ্দিন। শুক্রবার রাতে গুয়াবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে দুর্গাচক থানার পুলিশ। গত বৃহস্পতিবার ন…
আদালতে জামিন পাওয়ার পর ফের নাটকীয় ভাবে আবার গ্রেফতার হলেন সুতাহাটার দাপুটে তৃণমূল নেতা শেখ আবীর উদ্দিন। শুক্রবার রাতে গুয়াবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে দুর্গাচক থানার পুলিশ। গত বৃহস্পতিবার নলকূপ বসানো নামে সরকারি টাকা নয় ছয় এর অভিযোগে গ্রেফতার করেছিল সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত গুয়াবেড়িয়া অঞ্চলের দাপটে তৃণমূল নেতা শেখ সাবীর উদ্দিনকে সুতাহাটা থানার পুলিশ। তাকে শুক্রবার আদালতে তোলা হলে বিচারক জামিল মঞ্জুর করেন। এ দিন ফের অর্থাৎ শুক্রবার ৩১ শেষ জুলাই রাতে ফের নাটকীয় ভাবে দুর্গাচক থানার পুলিশ ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে। জামিন পাওয়ার রাতেই সুতাহাটা তৃণমূল নেতা গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । আজ শনিবার ১ লা আগস্ট সুতাহাটা গুয়াবেরিয়া অঞ্চল প্রধান শেখ আবীর উদ্দিন তথা অভিযুক্ত তৃণমূল নেতাকে হলদিয়া মহকুমার আদালতে তোলা হবে।

No comments