এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের প্রচার মিছিল সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: ৫ ই আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৫১ তম স্মরন দিবস উদযাপনের প্রস্তুতিতে আজ দলের পাঁশকুড়া উত্তর ও দক্ষিণ লোকাল ক…
এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের প্রচার মিছিল
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: ৫ ই আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৫১ তম স্মরন দিবস উদযাপনের প্রস্তুতিতে আজ দলের পাঁশকুড়া উত্তর ও দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে পাঁশকুড়া স্টেশন বাজারে কর্মী-সমর্থক-দরদী-শুভানুধ্যায়ীদের নিয়ে এক প্রচার মিছিল হয়। প্রতাপপুর বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় পাঁশকুড়া স্টেশন বাসস্ট্যান্ডে। মিছিলে উপস্থিত ছিলেন,দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সদস্য আব্দুল মাসুদ, সুনীল জানা,স্নেহলতা সাহু, পাঁশকুড়া উত্তর ও দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক শ্রাবন্তী মন্ডল ও তপন নায়ক। মিছিল থেকে ৫ ই আগস্ট এর সভা সফল করার আহ্বানের পাশাপাশি নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে আন্দোলন,হকার উচ্ছেদ বিরোধী আন্দোলন ও নূতন করে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত প্রতিরোধ আন্দোলন,জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

No comments