ঘাটালে শ্রমিক সভা
শ্রমিকদের জীবন জীবিকা সংক্রান্ত নানান সমস্যা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল ঘাটাল শহরে। আশাকর্মী, আই সি ডি এস, ওয়াটার কেরিয়ার এন্ড সুইপার, মোটরভ্যান ইত্যাদি ইউনিয়নগুলির কর্মীগণ এই সভায় অংশগ্রহণ করেন। স…
ঘাটালে শ্রমিক সভা
শ্রমিকদের জীবন জীবিকা সংক্রান্ত নানান সমস্যা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল ঘাটাল শহরে। আশাকর্মী, আই সি ডি এস, ওয়াটার কেরিয়ার এন্ড সুইপার, মোটরভ্যান ইত্যাদি ইউনিয়নগুলির কর্মীগণ এই সভায় অংশগ্রহণ করেন। সভায় বিভিন্ন ট্রেডের সদস্যগণ তাদের সমস্যাগুলি তুলে ধরেন। তার পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি'র রাজ্য কমিটির সহ সভাপতি সমরেন্দ্র নাথ মাজী। উক্ত শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও এস ইউ সি আই ( কম্যুনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫১ তম মৃত্যুদিন ৫ আগস্টের তাৎপর্য ও দেশের বর্তমান পরিস্থিতির উপর আলোচনা করেন জেলা সম্পাদক দীনেশ মেইকাপ। এবং ৫ আগস্ট কলকাতার রাণি রাসমণি এভিনিউ তে এই দিনের তাৎপর্যের উপর এস ইউ সি আই সি'র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের আলোচনা শুনতে যাওয়ার আহ্বান জানান।
সমগ্র সভাটি পরিচালনা করেন ঘাটাল শাখার পক্ষে জগবন্ধু মাজী।

No comments