এস ইউ সি আই(কমিউনিস্ট)এর বিক্ষোভ মিছিল ও সভা সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: সম্প্রতি এন.টি.এ. ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং গতকাল ছাত্র মিছিলে পুলিশের…
এস ইউ সি আই(কমিউনিস্ট)এর বিক্ষোভ মিছিল ও সভা
সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক: সম্প্রতি এন.টি.এ. ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং গতকাল ছাত্র মিছিলে পুলিশের লাঠিচার্জ ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় যুক্ত দোষী ব্যক্তিদের শাস্তির দাবীতে এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের ডাকে আজ সারা বাংলা প্রতিবাদ দিবসে পাঁশকুড়া ও ভোগপুরে দলের কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সংগঠিত করে। নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল থেকে তাদের বক্তব্যে আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরিপ্রেক্ষিতে এই দুর্নীতির সাথে যুক্ত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
অন্যদিকে ৫ ই আগস্ট এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ৫১ তম স্মরন দিবস উদযাপনের প্রস্তুতিতে আজ দলের পাঁশকুড়া দক্ষিণ লোকাল কমিটির উদ্যোগে চৈতন্যপুর রাধাবনে দলের কর্মী-সমর্থক-দরদী-শুভানুধ্যায়ীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক। সভা পরিচালনা করেন সংগঠনের পাঁশকুড়া দক্ষিণ লোকাল কমিটির সদস্য স্বপন বেরা ও দীপঙ্কর মাইতি। সভায় নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিষয়ে আন্দোলন,হকার উচ্ছেদ বিরোধী আন্দোলন ও নূতন করে স্মার্ট মিটার লাগানোর চক্রান্ত প্রতিরোধ আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংক্রান্ত বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

No comments