Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একশো দিনের কাজের প্রকল্পে অগ্রগতি নতুন সরকারের, উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ১২৫দিনের কাজ

একশো দিনের কাজের প্রকল্পে অগ্রগতি নতুন সরকারের, উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ১২৫দিনের কাজ
এমজিএনআরজিএস এর নাম পরিবর্তিত হয়ে ভিভিজিরামজী প্রকল্পের আওতায় নতুন করে ১০০ দিনের কাজ নতুন রুপে ১২৫দিনে রুপান্তরিত হয়। সেই মোতাবেক পূর্ব …

 




একশো দিনের কাজের প্রকল্পে অগ্রগতি নতুন সরকারের, উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় ১২৫দিনের কাজ


এমজিএনআরজিএস এর নাম পরিবর্তিত হয়ে ভিভিজিরামজী প্রকল্পের আওতায় নতুন করে ১০০ দিনের কাজ নতুন রুপে ১২৫দিনে রুপান্তরিত হয়। সেই মোতাবেক পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাউর গ্রাম পঞ্চায়েতে ভিভিজিরামজী প্রকল্পের ১২৫দিনের কাজের উদ্বোধন হয়। চারাগাছ রোপনের মধ্য দিয়ে সরকারি প্রকল্পের কাজের শুরু হয়। বিগত সরকারের পাহাড় প্রমান দুর্নীতির ফলে ১০০দিনের কাজ বন্ধ হয়ে যায়, সেই কাজের হিসেব দিতে পারেনি তৎকালীন সরকার । রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে প্রধানমন্ত্রীর ভাবনায় এমজিএনআরজিএস এর নাম পরিবর্তন করে ভিভিজিরামজি নামে ১০০দিনের কাজকে ১২৫দিনে রুপান্তরিত করা হয়েছে, নতুন করে একশো দিনের কাজের অগ্রগতি শুরু হয় বিজেপি সরকারের আমলে। তাতেই একপ্রকার খুশি সাধারণ মানুষ। এই উদ্যোগে কোনো প্রকার দুর্নীতি করার প্রচেষ্টা আর হবে না নতুন কাজে। বায়োমেট্রিক দিয়ে উপস্থিতি জানান দিতে হবে যারা কাজ করবেন, বিগত সরকারের আমলে ১০০দিনের কাজে অন্যের জবকার্ডে অন্য কেউ টাকা তুলে নেওয়ার যে ঘটনা, বা দুর্নীতি ঘটেছিল তা আর হবে না বিজেপি সরকারের আমলে। একপ্রকার একশো দিনের কাজে দুর্নীতি করার প্রচেষ্টা পুরোপুরি বন্ধ। সেভাবেই উদ্যোগ নিয়েছে বর্তমান রাজ্য সরকার। আর তাতেই খুশি আমজনতা। ১২৫দিনের কাজের উদ্বোধনের পাশাপাশি খুশিতে মিষ্টিমুখ করানো হয় স্থানীয় মানুষজনদের।

No comments