Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্কুলের চাঙড় ভেঙে বিপত্তি,অল্পের জন্য রক্ষা পেল প্রাণ

স্কুলের চাঙড় ভেঙে বিপত্তি,অল্পের জন্য রক্ষা পেল প্রাণ
স্কুল চলাকালীন ছাদের চাঙড় ভেঙে পড়ল ক্লাসরুমের বেঞ্চে অল্পের জন্য রক্ষা পেল ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরেই স্কুলের বেহাল অবস্থা,স্কুলের সম্প্রসারনের জন্য তৎকালীন সরকারের আমলে জ…

 



স্কুলের চাঙড় ভেঙে বিপত্তি,অল্পের জন্য রক্ষা পেল প্রাণ


স্কুল চলাকালীন ছাদের চাঙড় ভেঙে পড়ল ক্লাসরুমের বেঞ্চে অল্পের জন্য রক্ষা পেল ছাত্রছাত্রীরা। দীর্ঘদিন ধরেই স্কুলের বেহাল অবস্থা,স্কুলের সম্প্রসারনের জন্য তৎকালীন সরকারের আমলে জেলা শাসক, পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ, কিন্তু সহযোগিতা না মেলায়, জরাজীর্ণ ক্লাসরুমেই বসতে হয় ছাত্রছাত্রীদের। স্কুল চলাকালীন আচমকাই স্কুলের চাঙড় ভেঙে পড়ে ক্লাসরুমে। প্রানহানি না হলেও আতঙ্ক সৃষ্টি হয় স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষকদের মধ্যে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের প্রতাপপুর হাইস্কুলের বেহাল অবস্থা, ভোকেশনাল ক্লাসরুম সহ বেশকয়েকটি ক্লাসের জরাজীর্ণ অবস্থা। আর তাতেই প্রানের ঝুঁকি নিয়ে ক্লাস করতে সয় ছাত্রছাত্রীদের। বেশ কয়েকবার চাঙড় খসে পড়ে আহত পর্যন্ত হয়েছে ছাত্রছাত্রীরা। যাঁর ফলে আশঙ্কা মাথায় নিয়েই ক্লাস করতে বাধ্য হচ্ছে স্কুল। উপায় নেই,বিগত সরকারের আমলে স্কুল সম্প্রসারনের আবেদন জানিয়েও সাড়া মেলেনি তাঁদের, যাঁর ফলে নতুন সরকারের কাছে স্কুল সম্প্রসারনের আবেদন করে তাঁরা,যাতে সুষ্ঠ ভাবে ক্লাস ক্লাস করতে পারে স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষকরা।

No comments