Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বন্দরের ভিতরে কর্মরত ড্রাইভারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

হলদিয়া বন্দরের ভিতরে কর্মরত ড্রাইভারের মৃত্যু ঘিরে চাঞ্চল্যবন্দরের ভিতরে কর্মরত শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্রে জানা যায় হলদিয়া বন্দরের ক্লিয়ারিং এজেন্ট রিপ্লে কোম্পানির ডাম্পার চালক । বন্দরের নম্বর ১নং বা…

 

হলদিয়া বন্দরের ভিতরে কর্মরত ড্রাইভারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য

বন্দরের ভিতরে কর্মরত শ্রমিকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সূত্রে জানা যায় হলদিয়া বন্দরের ক্লিয়ারিং এজেন্ট রিপ্লে কোম্পানির ডাম্পার চালক । বন্দরের নম্বর ১নং বার্থ থেকে নিউ বি-৪ প্লটের পণ্য পরিবহনের সময় গাড়ি পরীক্ষা করার সময় দুর্ঘটনা ঘটে। গাড়ি চালকের নাম কার্তিক অধিকারী প্রায় বয়স ৫২ মহিষাদল বিধানসভার অন্তর্গত গোপালপুরের বাসিন্দা। সূত্রে জানা যায় পন্য খালি করে ফিরে আসার সময় গাড়ি স্বাস্থ্য পরীক্ষার সময় ডাম্পারের জ্যাক মাথায় পড়ে মৃত্যু হয়েছে গাড়ি নং WB29 - 5287 চিকিৎসা জন্য তাঁকে  হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে বন্দর এলাকায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িকে আটক করেছে হলদিয়া থানার পুলিশ। বর্তমানে মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমার হাসপাতালে রাখা হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা সে নিয়ে তদন্তে নেমেছেন হলদিয়া থানার পুলিশ। এই ঘটনা তদন্তের দাবি করেছেন সি আই টি ইউ জেলা সম্পাদক মন্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক তিনি বলেন প্রত্যেকটি কারখানা সেফটি এন্ড সিকিউরিটি থাকা দরকার, বন্দরের গাড়ি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হলে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না।

No comments