Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাজিতপুর সারদামণি হাইস্কুলে আয়োজিত হল ‘হলদিয়া কুইজ লীগ’ – সিজন ২

বাজিতপুর সারদামণি হাইস্কুলে আয়োজিত হল ‘হলদিয়া কুইজ লীগ’ – সিজন ২

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে এখন কুইজ লিগ এক দারুণ উন্মাদনা তৈরি হয়েছে ।
স্কুল, কলেজ থেকে শুরু করে স্থানীয় ক্লাব ও সংগঠনগুলো এই ধরনের বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার …

 


বাজিতপুর সারদামণি হাইস্কুলে আয়োজিত হল ‘হলদিয়া কুইজ লীগ’ – সিজন ২



পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে এখন কুইজ লিগ এক দারুণ উন্মাদনা তৈরি হয়েছে ।


স্কুল, কলেজ থেকে শুরু করে স্থানীয় ক্লাব ও সংগঠনগুলো এই ধরনের বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার আয়োজন করছে, যা জেলার মেধাবী ও কুইজপ্রেমীদের জন্য নিজেদের প্রতিভা প্রদর্শনের একটি দুর্দান্ত মঞ্চ হয়ে উঠেছে । 

    বাজিতপুর সারদামণি হাইস্কুলে আয়োজিত হল ‘হলদিয়া কুইজ লীগ’ – সিজন ২.  আয়োজনে – হলদিয়া কুইজ লাভার্স ।  নটি দলে অংশগ্রহণ করেন ৭৭ জন কুইজ প্রেমী। দলগুলির নাম -  মহিষাদল ম্যাডম্যাক্স, নন্দীগ্রাম নিনজাস, টাউনশিপ থান্ডার্স, সুতাহাটা সোলজার্স , চৈতন্যপুর ট্রিভিয়া টাইটানস , আশদতলিয়া অ্যাভেঞ্জার্স , বারসুন্দরা ডায়নামিকস, দুর্গাচক ডোমিনেটরস এবং ব্রজলালচক ব্লিটজ । ছিলেন জেলার তথা বাইরের জেলা থেকে নয় জন প্রথিতযশা  কুইজ মাস্টার । সদ্য প্রয়াত কুইজ প্রেমী অভ্রনীল মিদ্যা এবং শায়ন ব্যানার্জির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয় ।সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এই ম্যারাথন কুইজ লীগ ।  জেলার কুইজ মাস্টার রা – সম্রাট দত্ত ,  অনির্বাণ মণ্ডল ,  সৌগত কান্ডার , অরুনাংশু প্রধান ,সুপ্রিয় মান্না, দীপসুন্দর দিন্দা , সতীনাথ মাইতি এবং কৌশিক মাজি , সঞ্জয় মাইতি।  ১০০ টি প্রশ্নের লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় সুদীপ সামন্তের নেতৃত্বে টিম – মহিষাদল ম্যাডম্যাক্স । দ্বিতীয় স্থান – সৌরীন জানার নেতৃত্বে টিম ‘টাউনশিপ থান্ডারস’ এবং তৃতীয় স্থান – রাকেশ মুখার্জির নেতৃত্বে টিম ‘সুতাহাটা সোলজারস’। বাকি দলগুলিও অসাধারণ লড়াইয়ে জমিয়ে দেন কুইজের আসর । সেরা স্কুল কুইজার নির্বাচিত হয়েছে – ‘মহিষাদল ম্যাডম্যাক্স’ এর দুলাল মিশ্র এবং ‘টাউনশিপ থান্ডার্স’ এর  চন্দ্রিমা আচার্য  । জেনারেল কুইজার মধ্যে ম্যান অফ দ্যা ম্যাচ – হন ‘মহিষাদল ম্যাডম্যাক্স’ এর সৌগত দত্ত এবং ‘নন্দীগ্রাম নিনজা’র ইন্দ্রজিৎ নায়ক ।  লীগের শেষেই সমস্ত প্রতিযোগী দের হাতে আকর্ষণীয় ট্রফি , স্মারক , গিফট , সারদামণি মূর্তি , সাম্মানিক আর্থিক, পশ্চিমবঙ্গ সরকার বনদপ্তরের দেওয়া চারাগাছ , ভগবত গীতা প্রভৃতি ।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা ও জেলার বিশিষ্ট ব্যক্তিগণ ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ডঃ সুজন কুমার বালা, মনীন্দ্রনাথ গায়েন, সুরজিৎ গুছাইত, মধূসুদন পড়ুয়া, মতিলাল দাস, নকুল ঘাঁটি, অরুণাংশু প্রধান, সৌগত কান্ডার , বিবেকানন্দ মুখার্জি, কৌশিক পান্ডা , সাম্য দাস, অরুন কুমার মাইতি, শঙ্কর মান্না, আখতার হুসেন, দেবব্রত মাইতি, সুভাষ দাস,ফাইয়াজ খান, প্রীতম ঘোষাল প্রমুখ। ‘হলদিয়া কুইজ লাভার্স’ এর উদ্যোগে এই কুইজ লীগ ঘিরে কুইজার মহলে উৎসাহ ছিল চরমে । উদ্যোক্তাদের পক্ষে সন্দীপন দাস এবং কৌশিক মাজি জানান , ‘জেলা জুড়ে কুইজের উন্মাদনা বৃদ্ধি করাই এই লীগের মূল লক্ষ্য । শুধু বিনোদন নয়, ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান বাড়ানো এবং জেলার তরুণ প্রজন্মের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলাই এর প্রধান লক্ষ্য’ । লীগের মঞ্চে প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথ কে নিয়ে লেখা ‘জানা অজানায় রবীন্দ্রনাথ’ শীর্ষক বইটি । খুব শ্রিঘ্রই প্রকাশিত হতে চলেছে কুইজ বিষয়ক একটি ম্যাগাজিনও ।

No comments