Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া মহকুমা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ্বত মুখার্জী

তিন দিনের পূর্ব মেদিনীপুর জেলা সফরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারস্বত মুখোপাধ্যায়হলদিয়া মহকুমা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এলেন  স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ্বত মুখার্জী । খতিয়ে দেখলেন হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা । চিক…

 




তিন দিনের পূর্ব মেদিনীপুর জেলা সফরে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারস্বত মুখোপাধ্যায়

হলদিয়া মহকুমা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে এলেন  স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ্বত মুখার্জী । খতিয়ে দেখলেন হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবা । চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের আবাসন সহ হাসপাতালের সরঞ্জাম খতিয়ে দেখেছেন স্বাস্থ্য মন্ত্রী । হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যকর্মী রোগী এবং রোগীর প্রিয়জনদের সাথেও কথা বলেছেন তিনি

 মুখ্যমন্ত্রীর জেলা পূর্ব মেদিনীপুরে হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতালের পরিষেবা দেখে ক্ষুব্ধ মন্ত্রী। ধমক দিলেন সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারকে। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে বার্ন ইউনিট ও ট্রমা সেন্টারের পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

হাসপাতালের পরিষেবা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী । রোগীদের জন্য বেশ কিছু জিনিস কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া হলেও  তা ব্যবহার করা হয়নি বলে অভিযোগ উঠে আসে । তা নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মন্ত্রী শারদ্বত মুখার্জীকে । হাসপাতাল পরিদর্শনে ছিলেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী।


 

No comments