সারের কালোবাজারী সম্পর্কে কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক আজ এক বিবৃতিতে বলেন, গতকাল কৃষিমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলায় সারের এক ডিস্ট্রিবিউটরের দোকানে হানা দিয়ে সারের কালোবাজারীর বিরুদ্ধে তোপ দেগেছেন। বাস্তবিক…
সারের কালোবাজারী সম্পর্কে কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক আজ এক বিবৃতিতে বলেন, গতকাল কৃষিমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলায় সারের এক ডিস্ট্রিবিউটরের দোকানে হানা দিয়ে সারের কালোবাজারীর বিরুদ্ধে তোপ দেগেছেন। বাস্তবিক পক্ষে প্রায় বেশিরভাগ ক্ষুদ্র সার ব্যবসায়ী অর্থাৎ রিটেলারেরা দোকানগুলিতে এম.আর.পি.(ম্যাক্সিমাম রিটেল প্রাইস)'র থেকে বেশি দামে সার বিক্রি করছেন। সরকারী নিয়ম অনুসারে সারের প্যাকেটের উপরে যে দাম লেখা রয়েছে, সেই দামে ডিস্ট্রিবিউটারদের কাছ থেকে ওই দোকানদারেরা সার কিনতে বাধ্য হচ্ছেন। অথচ প্যাকেটের লেখা দামের থেকে কম দামে ডিস্ট্রিবিউটারদের সার রিটেলারদের বিক্রি করার কথা। কিন্তু রিটেলারদের কথায় ডিস্ট্রিবিউটাররা এম.আর.পি.'র থেকে বেশি দামেই তাদেরকে সার কিনতে বাধ্য করছে, তাও সঙ্গে অন্য কিছু(যেগুলো সচরাচর চাষীদের কাজে লাগে না) ট্যাগিং জিনিসপত্র নিয়ে। এর সাথে রয়েছে, রেক পয়েন্ট থেকে দোকানদারের দোকান পর্যন্ত আনার পরিবহন খরচ। ফলস্বরূপ রিটেলারদের কাছ থেকে যখন কৃষকরা সার কিনছে,এম.আর.পি.'র লেখা দামের থেকে বেশি দামেই কিনছে। ফলে যথার্থভাবে কালোবাজারী ধরতে হলে ডিসট্রিবিউটারদের গুদামে হানা দেওয়া দরকার। তা না হলে অতিরিক্ত দামে সার বিক্রি ঠেকানো যাবে না বলে নারায়ণবাবুর বক্তব্য।

No comments