মানব বন্ধন কর্মসূচির প্রস্তুতিতে বিদ্যুৎ গ্রাহক সভা
জনস্বার্থবিরোধী স্মার্ট মিটারের বিরুদ্ধে ২৩ শে জুলাই সারা বাংলা মানববন্ধন কর্মসূচির প্রস্তুতিতে আজ প্রতাপপুর কাস্টমার কেয়ার সেন্টারের অন্তর্গত ধুলিয়াপুর এলাকার বিদ্যুৎ গ্রাহকদে…
মানব বন্ধন কর্মসূচির প্রস্তুতিতে বিদ্যুৎ গ্রাহক সভা
জনস্বার্থবিরোধী স্মার্ট মিটারের বিরুদ্ধে ২৩ শে জুলাই সারা বাংলা মানববন্ধন কর্মসূচির প্রস্তুতিতে আজ প্রতাপপুর কাস্টমার কেয়ার সেন্টারের অন্তর্গত ধুলিয়াপুর এলাকার বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় ধুলিয়াপুর প্রাইমারী স্কুলে। সভায় বক্তব্য রাখেন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের পাঁশকুড়া জোনাল কমিটির সহ-সভাপতি সুধীর চন্দ্র দাস। সভা থেকে ওই দিন সকাল ১০ টায় পাঁশকুড়া স্টেশন বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ৩০ মিনিট মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। সভা থেকে সুধীর চন্দ্র দাস কে সভাপতি, অমিতাভ কান্ডার ও গুরুপদ ভূঁইয়া কে যুগ্ম সম্পাদক করে ৫০ জনের স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি গঠিত হয়।

No comments